শ্রীদেবীর মৃত্যুতে দাউদ যোগ! সুব্রহ্মণ্যম স্বামীর মন্তব্যে চাঞ্চল্য

সুব্রহ্মণ্যম স্বামী নানা বিষয়ে বিতর্কিত মন্তব্য করায় সিদ্ধহস্ত। বলিউড অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুর ঘটনাতেও বিতর্কিত মন্তব্য করে লাইমলাইটে এলেন তিনি। শ্রীদেবীর মৃত্যুকে তিনি খুন বলে তকমা দিতে চেয়েছেন।

বিজেপি নেতা তথা আইনজীবী সুব্রহ্মণ্যম স্বামী নানা বিষয়ে বিতর্কিত মন্তব্য করায় সিদ্ধহস্ত। বলিউড অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুর ঘটনাতেও বিতর্কিত মন্তব্য করে লাইমলাইটে এলেন তিনি। শ্রীদেবীর মৃত্যুকে তিনি খুন বলে তকমা দিতে চেয়েছেন। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। [মিঠুনের সঙ্গে প্রেম ও বিয়ে নিয়ে বিতর্ক সবসময় তাড়া করেছে শ্রীদেবীকে]

শ্রীদেবীর মৃত্যুতে দাউদ যোগ! স্বামীর মন্তব্যে চাঞ্চল্য

স্বামীর দাবি, শ্রীদেবী মদ খেতেন না। তাহলে তাঁর রক্তে অ্যালকোহল পাওয়া গেল কী করে? স্পষ্ট খুনের দিকে ইঙ্গিত করেছেন তিনি। তাহলে কি জোর করে শ্রীদেবীর শরীরে কেউ অ্যালকোহল ঢুকিয়ে দিয়েছে? প্রশ্ন তুলেছেন স্বামী। [শ্রীদেবীর মতো অকালেই চলে গিয়েছেন এই বলিউড অভিনেত্রীরা]

পাশাপাশি দাউদ ইব্রাহিমের এই ঘটনার এবং আন্ডারওয়ার্ল্ডের বলিউডের পিছনে জড়িয়ে থাকা নিয়েও মুখ খুলেছেন স্বামী।

সোমবার শ্রীদেবীর অটোপসি রিপোর্টে দুর্ঘটনাবশত ডুবে মৃত্যুর কথা বলা হয়েছে। সেদিন ডিনার ডেটে যাবেন বলে বনি কাপুর শ্রীদেবীকে সঙ্গ দিতে দুবাই উড়ে যান। শ্রীদেবী তৈরি হতে বাথরুমে ঢোকেন। সেখানেই বাথটবের জলে ডুবে তাঁর মৃত্যু হয়। [দিব্যা ভারতীর জন্য একসময়ে কেরিয়ার শেষ হতে বসেছিল শ্রীদেবীর]

প্রথমে বলা হয়েছিল, হার্ট অ্যাটাক হয়ে শ্রীদেবী মারা গিয়েছেন। পরে জলে ডুবে মারা যাওয়ার কথা উল্লেখ করা হয়। পরে ফরেনসিক রিপোর্টে রক্তে অ্যালকোহল পাওয়া যাওয়ায় গল্পে ট্যুইস্ট আসে। দুবাই পুলিশ ফের তদন্তে নামে। ফলে এখনও শ্রীদেবীর দেহ ফেরেনি।

স্বামী শ্রীদেবী প্রসঙ্গে বলেছেন, শ্রীদেবী স্বাস্থ্য সচেতন ছিলেন। তিনি কখনও অ্যালকোহল ছোঁননি। তাঁকে জোর করে খাওয়ানো হতে পারে। স্বামীর ব্যাখ্যা, বাথটবে কেউ কীভাবে ডুবে যেতে পারে। যদি না জোর করে তাকে ডোবানো হয়?

এই প্রসঙ্গে আন্ডারওয়ার্ল্ড ও দাউদের বলিউডে যোগাযোগ নিয়েও প্রশ্ন তুলেছেন স্বামী। ঘটনা হল, সাংসদ অমর সিংও রবিবার শ্রীদেবীর মৃত্যুর পরে জানিয়েছিলেন, শ্রীদেবী অ্যালকোহল পান করেননি। তাহলে কীভাবে মৃত্যু হল সেটা নিয়ে তিনিও বিস্ময় প্রকাশ করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+