Strategy Meeting: ৫ রাজ্যের ভোটে বিজেপির আগাম প্রস্তুতি, নীল নকশা তৈরি করে দেবেন প্রধানমন্ত্রী মোদী

লোকসভা নির্বাচন ২০২৪-এর আগে ৫ রাজ্যে বিধানসভা ভোট হতে চলছে। তা কার্যত সেমিফাইনাল লোকসভার চূড়ান্ত লড়াইয়ের আগে। সেজন্য বিজেপি আগাম প্রস্তুতি শুরু করে দিল। বুধবারই তারা বসছে বৈঠকে। এই বৈঠক থেকে ৫ রাজ্যের জন্য নীল নকশা তৈরি করে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এর আগে দুটি রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারতে হয়েছে কংগ্রেসের কাছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার রাজ্য হিমাচল প্রদেশ ও কর্নাটকে বিধানসভা নির্বাচনে হারতে হয়েছে গেরুয়া শিবিরকে। এবার মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও মিজোরামে ভোট।

narendra modi

এ বছরের শেষের দিকে বিধানসভা নির্বাচন হবে ওই পাঁচ রাজ্যে। এই পাঁচ রাজ্যে এবার ফায়দা তুলতে বদ্ধপরিকর বিজেপি। এদিনই সন্ধ্যায় দিল্লির সদর দফতরে আগাম প্রস্তুতি বৈঠক করতে চলেছে তারা। কেন্দ্রীয় নির্বাচন কমিটির এই বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিনের বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এই কমিটি সাধারণ প্রার্থী চূড়ান্ত করে এবং নির্বাচনী কৌশল রচনা করে। সাধারণ নির্বাচন ঘোষণার আগে এই ধরনের কমিটি পা প্যানেলের সদস্যরা নিজেদের মধ্যে মিলিত হন না বা বৈঠক করেন না।

এই বৈঠকটি ইঙ্গিত দেয় বিজেপি নির্বাচন জিততে আগাম প্রস্তুতি নিচ্ছে। তারা নির্বাচনে জয়লাভ করার জন্য বিশেষ পরিকল্পনা নিতে চাইছে। এই নির্বাচনগুলিতে জয় পেলে আগামী বছরের লোকসভা নির্বাচনের লড়াইয়ে মানসিকভাবে এগিয়ে থাকা যাবে। তাই পাঁচ রাজ্য জয় পেতে মরিয়া বিজেপি।

narendra modi

কর্নাটক নির্বাচন শোচনীয় পরাজয়ের মুখে পড়তে হয়ছে বিজেপিকে। কংগ্রেস এখানে বিজেপির বিরুদ্ধ একক জয় পেয়েছে। তারপর কংগ্রেসের লক্ষ্য মধ্যপ্রদেশ থেকে বিজেপির শাসনের অবলুপ্তি ঘটানো আর রাজস্থান ও ছত্তিরগড়ের ক্ষমতা ধরে রাখা। সেইসঙ্গে তেলেঙ্গানা ও মিজোরামকেও এবার পাখির চোখ করেছে কংগ্রেস।

কিন্তু বিজেপি কংগ্রেসকে সেই পরিসর দিতে রাজি নয়। ২০২৪ লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট তৈরি হয়েছে। এই পাঁচ নির্বাচনে কংগ্রেসের ভালো ফল করার অর্থ বিজেপির উপর চেপে বসবে ইন্ডিয়া জোট। বিজেপি সেই সুযোগ দিতে রাজি নয় বিরোধীদের। তাই পাঁচ রাজ্যের জন্য পৃথক পরিকল্পনা নিয়ে এগোতে চাইছে তারা।

মিজোরামের সাসক দল এমএনএফ বিজেপির শরিক হলেও লোকসভায় অনাস্থা প্রস্তাবে তাদের বিরুদ্ধে ভোট দিয়েছে। মণিপুর পরিস্থিতি নিয়ে বিজেপির সমালোচনা করেছিল তারা। তারপর মধ্যপ্রদেশেও কংগ্রেস কড়া টক্কর দেবে এবার। তারপর রাজস্থান ও ছত্তিশগড় কংগ্রেসের হাত থেকে কেড়ে নিতে তারা বদ্ধপরিকর। সইমতো গেম প্ল্যানিং সাজাবে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+