৭০ হাজার টাকার জ্যাকেট গায়ে চাপিয়েছেন রাহুল! এবার 'সুট-বুট'-এর তোপ বিজেপির
নিজের তৈরি করা বিতর্কেই ফেঁসে গেলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে। বিজেপি সরকারকে 'সুট বুটের সরকার' বলে এতদিন তোপ দেগে এসেছেন তিনি। এবার সেই কটাক্ষ তাঁকে পাল্টা হজম করতে হল।
নিজের তৈরি করা বিতর্কেই ফেঁসে গেলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে। বিজেপি সরকারকে 'সুট বুটের সরকার' বলে এতদিন তোপ দেগে এসেছেন তিনি। এবার সেই কটাক্ষ তাঁকে পাল্টা হজম করতে হল। 'বড়লোকের পার্টি' বিজেপি পাল্টা কটাক্ষ করল রাহুল গান্ধীকে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্যুট পরা নিয়ে কটাক্ষ শুনতে হয়েছিল। এবার জ্যাকেট পরা নিয়ে কটাক্ষ শুনলেন রাহুল। মেঘালয়ে একটি অনুষ্ঠানে রাহুল ৭০ হাজার টাকার জ্যাকেট পরে গিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিজেপি দাবি করেছে এই জ্যাকেটটির দাম ভারতীয় মুদ্রায় ৬৩ হাজার ৩৮১ টাকা।
So @OfficeOfRG , soot(pun intended!)-boot ki sarkar with ‘black’ money fleeced from Meghalayan State exchequer by rampant corruption? Instead of singing away our woes, you could have given a report card of your inefficient govt in Meghalaya! Your indifference mocks us! pic.twitter.com/sRvj5eoyRb
— BJP Meghalaya (@BJP4Meghalaya) 30 January 2018
মেঘালয়ে সরকার দুর্নীতিতে ভরে গিয়েছে। সেখানকার কালো টাকায় রাহুলের জ্যাকেট কেনা হয়েছে বলেও কটাক্ষ করা হয়েছে। পাশাপাশি মেঘালয় সরকারের প্রশাসনিক কাজকর্ম নিয়েও কঠোর সমালোচনা করেছে বিজেপি।
মেঘালয়ে ভোট উপলক্ষ্যে প্রচার শুরুর পাশাপাশি শিলংয়ে একটি মিউজিক কনসার্টে গিয়েছিলেন রাহুল গান্ধী। যে জ্যাকেটটি তিনি পরেছেন সেটি বিদেশি ফ্যাশন ব্র্যান্ডের। একটি ওয়েবসাইটে জ্যাকেটটির দাম ৬৮ হাজার ১৪৫ টাকা দেখানো রয়েছে।
এর আগে ২০১৫ সালে বারাক ওবামার সঙ্গে দেখা করার সময়ে মোদী যে স্যুট পরেছিলেন তা নিয়ে কংগ্রেস নানা সময়ে কটাক্ষ করেছে। পরে সেটা নিলাম হয়। নিলামে বেস প্রাইস ঠিক হয়েছিল ১১ লক্ষ টাকা। তবে তা বিক্রি হয় ৪.৩১ কোটি টাকায়।












Click it and Unblock the Notifications