বিজেপি-আরএসএসের আঁতুর ঘরে ধরাশায়ী পদ্মশিবির! নাগপুরে বিরাট জয় কংগ্রেসের
মহারাষ্ট্রে সরকার গঠনের মুখ থেকে কার্যত পিছিয়ে আসতে হয়েছে বিজেপিকে। তারপরই ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়েছে পদ্মশিবির। এমন পরিস্থিতিতে নাগপুরে গেরুয়া শিবিরের আঁতুর ঘরে চরম ধাক্কা খেয়েছে নরেন্দ্র মোদী-অমিত শাহের শিবির। একনজরে দেখে নেওয়া যাক, নাগপুরে জেলা পরিষদের ভোটে বিজেপির কী পরিণতি হয়েছে।

RSS-BJP এর আঁতুর ঘরে কী ঘটেছে?
আরএসএস-র হেড কোয়ার্টার নাগপুর। সেখানে গেরুয়া দাপট চিরকালই চোখে পড়ার মতো। প্রসঙ্গত, নাগপুর জেলা পরিষদও এতকাল ছিল বিজেপির দখলে, আর এবার সেখানেই পতন পদ্মশিবিরের। সেখানে ৫৮ টির মধ্যে ৩৮ টি আসন দখল করেছে কংগ্রেস।

ফড়নবীশ-গড়করীর দূর্গ নাগপুর ও বিজেপির ভোট ব্যাঙ্ক
প্রসঙ্গত, মহারাষ্ট্রে বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ও বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করির পোক্ত শিবির নাগপুর। আর সেখানেই বিজেপির ধরাশায়ী অবস্থা নিয়ে চিন্তার ভাঁজ পড়ে গিয়েছে মারাঠা রাজনীতির গেরুয়া শিবিরে।

কংগ্রেসের দাবি
কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে যে বিজেপির ' ফ্যাসিস্ট' ভাবমূর্তির জন্যই এমন ভোট পেয়েছে কংগ্রেস। যেভাবে আরএসএস-র পোক্ত দূর্গে কংগ্রেস থাবা বসাতে পেরেছে, আগামী দিনের নির্বাচনেও একই ভাবে বিজেপির অংশে কংগ্রেস থাবা বসাতে পারবে বলে মনে করছে কংগ্রেস।












Click it and Unblock the Notifications