'৪ বিজেপি শাসিত রাজ্যেরও ট্যাবলো বাতিল হয়েছে', বিরোধীদের তোপ দেগে দাবি পদ্মশিবির
পশ্চিমবঙ্গ , মহারাষ্ট্রের প্রস্তাবিত ট্যাবলো প্রজাতন্ত্র দিবসের জন্য বাতিল হতেই তা নিয়ে 'রাজনৈতিক প্রতিহংসা'র দাবিতে সরব হয়ে যায় তৃণমূল। বাংলার ট্যাবলোর প্রস্তাবনা বাতিল ঘিরে উঠেছে কেন্দ্র-রাজ্য সংঘাতের তত্ত্ব। অন্যদিকে, সদ্য বিজেপিকে বাদ দিয়ে সরকার গঠনকারী শিবসেনা জোট শাসিত মহারাষ্ট্রের ক্ষেত্রেও রাজনৈতিক সংঘাতের তত্ত্ব উঠছে। এমন পরিস্থিতিতে দলের হয়ে সাফাই দিল বিজেপি।

৪ বিজেপি শাসিত রাজ্যের ট্যাবলো বাতিল
বিজেপি দাবি করেছে, শুধু পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্রই নয় আরও অনেক রাজ্যের প্রস্তাবিত ট্যাবলোই বাতিল করা হয়েছে। তারমধ্যে রয়েছে ৪ টি বিজেপি শাসিত রাজ্যও। ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানার মতো রাজ্যেরও প্রস্তাবিত ট্যাবলো বাতিল হয়েছে বলে জানিয়ে , বিজেপি দলের স্বচ্ছ্ব ভাবমূর্তির দাবি তুলেছে।

বিজেপির তরফে কোন দাবি ?
বিজেপি দাবি করেছে, একটি বিশেষ পদ্ধতি মেনে এই ট্যাবলো বিবেচিত হয় প্রজাতন্ত্র দিবসের জন্য। এরজন্য বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রস্তাবনা গৃহিত হয়। একটি বিশেষজ্ঞের দল তৈরি হয় এরজন্য। আর সেই কমিটির পরামর্শ মেনেই কাজ হয় এবারেও তাই হয়েছে।

কাদের ট্যাবলো দেখা যাবে ২৬ জানুয়ারি?
জানা গিয়েছে, তেলাঙ্গানা, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, অন্ধপ্রদেশ, ওড়িশা, পাঞ্জাবের ট্যাবলো কেন্দ্রীয় কমিটির তরফে বিবেচিত হয়েছে। এই সমস্ত রাজ্যের ট্যাবলো দেখা যাবে প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লির রাস্তায়।












Click it and Unblock the Notifications