BJP’s Reshuffling: লক্ষ্য ২০২৪, বিজেপির রাজ্য সভাপতি বদলে নতুন মুখ হিসেবে গুরুত্ব দলবদলুদের

লক্ষ্য ২০২৪-এর লোকসভা নির্বাচন। সেই নির্বাচবনের আগে রাজ্যে রাজ্যে সভাপতি পদে বদল আনল বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি হিসেবে গুরুত্ব পেলেন দলবদলুরাই। একেবারে অঙ্ক কষে পুরনো দল ছেড়ে আসা নেতাদের বিজেপি বসাল দলের রাজ্য সভাপতি পদে।

সম্প্রতি কর্নাটক ও হিমাচলে হারতে হয়েছে বিজেপিকে। হারতে হয়েছে পাঞ্জাবেও। তারপর সামনেই পাঁচটি রাজ্যের নির্বাচন রয়েছে। নির্বাচন রয়েছে তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় ও মিজোরামে। এরই মধ্যে বিজেপি অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, পাঞ্জাব ও ঝাড়খণ্ডের জন্য নতুন রাজ্য প্রধান নিয়োগ করে ফেলল।

jp nadda meeting

যাঁরা সম্প্রতি অন্যান্য দল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন নতুন রদবদলে বেশিরভাগ পদ তাঁদের জন্য বরাদ্দ করা হয়েছে। যেমন সুনীল জাখর, ডি পুরন্দেশ্বরী, এটেলা রাজেন্দর-রা বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন সুনীল জাখর ও ডি পুরন্দেশ্বরী এসেছেন কংগ্রেস থেকে। বিআরএস ছেড়ে বিজেপিতে এসেছেন এটেলা রাজেন্দর।

মঙ্গলবার দলীয় পদ বরাদ্দ করা হয়েছে এমনই সব দলবদলুদের। তেলেঙ্গানায় বিজেপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত করা হয়েছে এটেলা রাজেন্দরকে। তিনি বিআরএস ছেড়ে আসার পুরস্কার পেয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি বিজেপি তেলেঙ্গানার প্রধান নিযুক্ত হয়েছেন।

অন্ধ্রপ্রদেশ বিজেপির সভাপতি নিযুক্ত হয়েছেন প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী ডি পুরন্দেশ্বরী। তিনি তেলেগু দেশম পার্টির প্রতিষ্ঠাতা এনটি রামা রাওয়ের কন্যা। কংগ্রেসে ছিলেন দীর্ঘদিন। তিনি বিজেপিতে এসে রাজ্যের প্রধান পদে বসেছেন। কংগ্রেস ছেড়ে আসা সুনীল জাখরকে বিজেপি পাঞ্জাবের দলীয় প্রধান হিসেবে নিযুক্ত করেছে।

BJP’s Reshuffling - jp nadda

ঝাড়খণ্ডের বিজেপি প্রধান নিযুক্ত হয়েছেন বাবুলাল মারান্ডি। অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কিরণ কুমার রেড্ডিকে বিজেপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসাবে নিযুক্ত করা হয়েছে। এইসব রদবদল ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই করা হয়েছে বলে রাজনৈতিক মহলের অভিমত।

২০২৪-এর লোকসভা নির্বাতনের ছাড়া এ বছর গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচন রয়েছে। য়ে সমস্ত রাজ্যের নির্বাচন রয়েছে, তার মধ্যে তেলেঙ্গানায় এদিন রদবদল করেছে বিজেপি। সেখানে কংগ্রেস ও বিআরএস থেকে আসা নেতাদের গুরুত্ব দিয়ে পদে বসিয়েছে। যেমন সাংসদ তথা কেন্দ্রীয়মন্ত্রী জি কিষাণ রেড্ডি এখন বান্দি সঞ্জয় কুমারের স্থলাভিষিক্ত হয়ে ভোটমুখী তেলঙ্গানায় দলের নেতৃত্ব দেবেন।

প্রাক্তন সাংসদ সুনীল কুমার জাখর যিনি গত বছরের মে মাসে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন সেই তিনি পাঞ্জাবে দলের নেতৃত্ব দেবেন৷ ঝাড়খণ্ডের প্রথম মুখ্যমন্ত্রী এবং ঝাড়খণ্ড বিধানসভার বর্তমান বিরোধী দলের নেতা বাবুলাল মারান্ডিকে বিজেপি ঝাড়খণ্ডের রাজ্য সভাপতি নিযুক্ত করেছে।

বিজেপি ৭ জুলাই সমস্ত রাজ্য সভাপতি, রাজ্য সাধারণ সম্পাদক ও রাজ্যের ভারপ্রাপ্তদের একটি বৈঠক ডেকেছে৷ বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং জাতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষ এই বৈঠকে সভাপতিত্ব করবেন৷ সেই বৈঠকে আসন্ন নির্বাচন নিয়ে গেমপ্ল্যান বাতলে দেবেন বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+