রাফালে রায় বের হতেই মুখ খুললেন রাজনাথ, তোপ দাগলেন কংগ্রেস-সহ অন্য বিরোধীদের

রাফালে রায় বেরোনোর পরে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং রায়কে স্বাগত জানিয়ে বলেছেন, শুরু থেকেই এটা পরিষ্কার ছিল যে অভিযোগ কংগ্রেস করে আসছে তার কোনও সারবত্তা নেই।

রাফালে বিমান কেনা মামলায় বড় জয় পেয়েছে কেন্দ্র। শীর্ষ আদালত বিমান কেনার চুক্তি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে করা একাধিক পিটিশন খারিজ করে দিয়েছে। আদালত জানিয়েছে, স্বচ্ছতার সঙ্গেই চুক্তিতে এগোনো হয়েছে। ফলে এতে আদালতের পর্যবেক্ষণে তদন্তের কোনও প্রয়োজন নেই। প্রতিরক্ষার মতো ক্ষেত্রে শুধুমাত্র ধারণার ওপরে ভিত্তি করে তদন্ত বা আদালতের নজরদারির কোনও প্রয়োজন নেই বলেই শীর্ষ আদালত জানিয়েছে।

রাফালে রায়ের পর কী প্রতিক্রিয়া বিজেপি নেতৃত্বের

রাফালে রায় বেরোনোর পরে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং রায়কে স্বাগত জানিয়ে বলেছেন, শুরু থেকেই এটা পরিষ্কার ছিল যে অভিযোগ কংগ্রেস করে আসছে তার কোনও সারবত্তা নেই। রাজনৈতিক স্বার্থেই অভিযোগগুলি করা হয়েছে।

কংগ্রেস বারবার এই চুক্তিতে কেন্দ্র সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছে। রাহুল গান্ধী সরাসরি মোদীকে চোর বলে তোপ দেগেছেন। কংগ্রেস সেভাবেই সারা দেশে প্রচার করেছে। সেই প্রচার এবার সুপ্রিম কোর্টের রায়ে ভেস্তে গেল।

আদালত জানিয়েছে, কেন ৩৬টি বিমান কেন হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়। যুদ্ধবিমানের দাম নিয়ে আলোচনাও আদালতের কাজ নয়। গোটা প্রক্রিয়ায় বিশেষ কোনও ক্রুটি চোখে পড়েনি। তাই আদালতের পর্যবেক্ষণে কোনও তদন্তের প্রয়োজন নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+