দলবদলের ধাক্কা এবার বিজেপিতেও! যোগী রাজ্যে সাংসদ যোগ দিলেন বিরোধীদলে
দলবদলের ধাক্কা এবার বিজেপিতেও। যোগী রাজ্যের প্রয়াগরাজের সাংসদ দল থেকে ইস্তফা দিয়ে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিতে যোগদিয়েছেন।
দলবদলের ধাক্কা এবার বিজেপিতেও। যোগী রাজ্যের প্রয়াগরাজের সাংসদ দল থেকে ইস্তফা দিয়ে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন। শ্যামাচরণ গুপ্তা নামে ওই নেতা সমাজবাদী পার্টির টিকিটে বন্ডা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গিয়েছে।

একসমে সমাজবাদী পার্টিতেই ছিলেন শ্যামাচরণ গুপ্তা নামে ওই নেতা। সমাজবাদী পার্টির টিকিটে ১৯৯৯ সালে বন্ডা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু মায়াবতীর বহুজন সমাজপার্টির প্রার্থীর কাছে হেরে যান তিনি। পরে অবশ্য ২০০৪ সালে বন্ডা থেকেই জয়লাভ করেছিলেন তিনি।
২০০৯ সালে ফুলপুর আসন থেকে সমাজবাদী পার্টির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শ্যামাচরণ গুপ্তা। এরপর ২০১৪ সালে বানিয়া নেতা বিজেপি যোগ দিয়ে এলাহাবাদ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। যা পরে প্রয়াগরাজ নামে পরিচিত হয়। বিজেপির প্রথমদফায় প্রার্থী তালিকা ঘোষণার কয়েকঘন্টা আগে শ্যামাচরণ গুপ্তা তাঁর সিদ্ধান্তের কথা জানান।












Click it and Unblock the Notifications