মধ্যরাতে শপথ গোয়ার নতুন মুখ্যমন্ত্রীর! প্রথমবারের জন্য সঙ্গে ২ উপমুখ্যমন্ত্রী

মনোহর পার্রিকরের মৃত্যুর পর গোয়ার নতুন মুখ্যমন্ত্রী পথে শপথ নিলেন প্রমোদ সওয়ন্ত। তিনি গোয়ার ১৩ তম মুখ্যমন্ত্রী।

মনোহর পার্রিকরের মৃত্যুর পর গোয়ার নতুন মুখ্যমন্ত্রী পথে শপথ নিলেন প্রমোদ সওয়ন্ত। তিনি গোয়ার ১৩ তম মুখ্যমন্ত্রী। সহযোগীদলগুলির পক্ষ থেকে সমর্থনের লিখিত আশ্বাস পায়। গোয়া ফরওয়ার্ড পার্টির বিজয় সারদেশাই এবং মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির রামকৃষ্ণ ধাবালিকার উপমুখ্যমন্ত্রীর পথে শপথ নেন। সবমিলিয়ে মন্ত্রিসভার সদস্য সংখ্যা ১১ বলে জানা গিয়েছে। এবারই প্রথম রাজ্যে দুই উপমুখ্যমন্ত্রী।

মধ্যরাতে শপথ গোয়ার নতুন মুখ্যমন্ত্রীর! প্রথমবারের জন্য সঙ্গে ২ উপমুখ্যমন্ত্রী

সোবার গোয়ার মুখ্যমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হয়। তার আগেই অবশ্য সেখানে কে সরকার গড়বে তা নিয়ে তুমুল নাটক শুরু হয়ে যায় কংগ্রেস ও বিজেপির মধ্যে।

প্রমোদ সওয়ন্ত গোয়া বিধানসভার স্পিকার ছিলেন। সোমবার বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচিত করা হয় তাঁকে। যে বৈঠকে উপস্থিত ছিলেন দলের সভাপতি অমিত শাহ এবং কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ি।

কংগ্রেস ইতিমধ্যেই রাজ্যপাল মৃদুলা সিনহার কাছে সরকার গঠনের দাবি করে এসেছে। রাজ্য কংগ্রেসের তরফে বলা হয়েছে, এই মুহুর্তে তারাই সব থেকে বড় দল। তাই তাদের সরকার গঠনের সুযোগ দেওয়া উচিত।

এদিন বিজেপিই অবশ্য সাফ জানিয়েছিল সোমবার তাদের মুখ্যমন্ত্রীই শপথ নেবেন। বিজেপি সূত্রে খবর, ছোট এবং নির্দল বিধায়করা কেউই এনডিএ ছেড়ে যায়নি এবং তারা জানে কোনও টানাটানি শুরু হলেই, বিধানসভা ভেঙে দেওয়া হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+