গোয়ায় শপথ নেওয়ার পথে নতুন মুখ্যমন্ত্রী! রাত ৯ টায় অনুষ্ঠান, সূত্রের খবর

মনোহর পার্রিকরের মৃত্যুর পর গোয়ার নতুন মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন প্রমোদ সওয়ন্ত। এদিন রাত নটায় শপথ গ্রহণের অনুষ্ঠান বলে জানা গিয়েছে।

মনোহর পার্রিকরের মৃত্যুর পর গোয়ার নতুন মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন প্রমোদ সওয়ন্ত। এদিন রাত নটায় শপথ গ্রহণের অনুষ্ঠান বলে জানা গিয়েছে। এদিন গোয়ার মুখ্যমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হয়। তার আগেই অবশ্য সেখানে কে সরকার গড়বে তা নিয়ে তুমুল নাটক শুরু হয়ে যায় কংগ্রেস ও বিজেপির মধ্যে।

গোয়ায় শপথ নেওয়ার পথে নতুন মুখ্যমন্ত্রী! রাত ৯ টায় শপথ, সূত্রের খবর

প্রমোদ সওয়ন্ত গোয়া বিধানসভার স্পিকার ছিলেন। এদিনই বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচিত করা হয় তাঁকে। যে বৈঠকে উপস্থিত ছিলেন দলের সভাপতি অমিত শাহ এবং কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ি।

গোয়ায় দুজন উপমুখ্যমন্ত্রীও হচ্ছেন। দুই সহযোগী দলের থেকে একজন করে নেওয়া হচ্ছে। গোয়ায় সহযোগী দলগুলির মধ্যে রয়েছে, মহারাষ্ট্রবাদী গোমন্ত পার্টি, গোয়া ফরওয়ার্ড পার্টি।

কংগ্রেস ইতিমধ্যেই রাজ্যপাল মৃদুলা সিনহার কাছে সরকার গঠনের দাবি করে এসেছে। রাজ্য কংগ্রেসের তরফে বলা হয়েছে, এই মুহুর্তে তারাই সব থেকে বড় দল। তাই তাদের সরকার গঠনের সুযোগ দেওয়া উচিত।

এদিন বিজেপিই অবশ্য সাফ জানিয়েছিল সোমবার তাদের মুখ্যমন্ত্রীই শপথ নেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+