বিজেপির খারাপ ফলের 'কারণ' কি অমিত শাহ! মহারাষ্ট্র -হরিয়ানা নির্বাচন ঘিরে কোন তথ্য উঠছে

২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর থেকে একাধিক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের তখতে আসা দ্বিতীয় মোদী সরকার। আর সেই সমস্ত নীতিতে ভর করেই মহারাষ্ট্র ও হরিয়ানার ভোট বৈতরণী পার করতে উদ্যোগ নেয় পদ্ম শিবির। তবে,হরিয়ানা ও মহারাষ্ট্রে বিজেপির যা ফলাফল হয়েছে তাতে তা গেরুয়া শিবিরের পক্ষে মোটেও সুখকর বার্তা নয়। একাধিক হেভিওয়েট বিজেপি নেতা তথা ৭ জন মারাঠা মন্ত্রী মহারাষ্ট্র নির্বাচনে চরম পতনের শিকার হয়েছেন। এমন পরিস্থিতিতে আশাতীত সাফল্য বিজেপি না পাওয়ার জন্য একাধিক তথ্য সামনে আসছে। উঠে আসছে অমিত শাহকে ঘিরেও বিভিন্ন তথ্য।

 অমিত শাহের 'ডবল রোল' ও ব্যর্থতা!

অমিত শাহের 'ডবল রোল' ও ব্যর্থতা!

লোকসভা নির্বাচনের আগে বহুবার দেখা গিয়েছে , অমিত শাহ পার্টির প্রেসিডেন্ট হিসাবে নিজে গিয়ে রাজ্যের স্থানীয় নেতাদের সঙ্গে বহুবার দেখা করেছেন । চলেছে আলোচনা। যা মহারাষ্ট্র বা হরিয়ানা নির্বাচনের ক্ষেত্রে দেখা যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব নিতে গিয়ে তা আর সম্ভব হচ্ছে না অমিত শাহের। বিজেপির চাণক্য অমিত শাহ মন্ত্রিত্ব নেওয়ার পর থেকে পার্টিতে সেভাবে সময় দিতে পারছেন না বল গুঞ্জন ছিলই। মহারাষ্ট্র ও হরিয়ানা নির্বাচনে বিজেপির খারাপ ফল তা আরও স্পষ্ট করে দিল।

বিজেপির কোন নীতি খাটেনি?

বিজেপির কোন নীতি খাটেনি?

মহারাষ্ট্র বিজেপির ভোট শেয়ারের ক্ষেত্রে বিজেপি ২০১৪ সালের নিরিখে ২ শতাংশ কম ভোট পেয়েছে ২০১৯ সালে। ফলে তা নিঃসন্দেহে একটি বড় চিন্তার ভাঁজ ফেলেছে অমিত শাহের কপালে। ওয়াকিবহাল মহলের মতে, মোদী ২.০ সরকারের তিন তালাক ইস্যুতে নেওয়া নীতি, কাশ্মীর থেকে ৩৭০ ধারা সরিয়ে নেওয়া ও জাতীয়তাবাদের নীতি হরিয়ানা ও মহারাষ্ট্রের ক্ষেত্রে সেভাবে কার্যকরী হয়নি। ফলে সেদিক থেকেও স্বরাষ্ট্র মন্ত্রী হিসাবে অমিত শাহের নেওয়া কাশ্মীর নিয়ে পদক্ষেপ বিজেপিকে ব্যাকফুটে ঠেলেছে বলে মনে করা হচ্ছে।

 দুর্বল অর্থনীতিও ভোট কমার ক্ষেত্রে ফ্যাক্টর!

দুর্বল অর্থনীতিও ভোট কমার ক্ষেত্রে ফ্যাক্টর!

সম্প্রতিক রিপোর্টে যেভাবে ভারতীয় অর্থনীতির মন্দা দেখা যাচ্ছে ও দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে , তাতে বিজেপির থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন অনেক ভোটারই । এমনই মত একটা বড় অংশের বিশেষজ্ঞের । প্রসঙ্গত, লোকসভার নিরিখে দেখলে , হরিয়ানার ক্ষেত্রে লোকসভা নির্বাচনের থেকে ২২ শতাংশ ভোট কমেছে বিধানসভা নির্বাচনে। পার্টির প্রেসিডেন্ট হিসাবে লোকসভায় ভোট শেয়ার দাপটের জায়গায় ধরে রেখেও, বিধানসভার ক্ষেত্রে তাতে ভরাডুবি হয়। আর এক্ষেত্রেও বারবার অমিত শাহের 'ডাবল রোল' কেই দায়ী করছেন অনেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+