বিজেপির 'অপারেশন লোটাস'! 'সংকটে' রাজ্য সরকার
সংকটে কর্নাটকের কংগ্রেস জেডিএস জোট সরকার। তিনজন নয়, ইতিমধ্যেই ১২ জন কংগ্রেস বিধায়ক বিজেপিকে সমর্থন করতে তৈরি।
সংকটে কর্নাটকের কংগ্রেস জেডিএস জোট সরকার। তিনজন নয়, ইতিমধ্যেই ১২ জন কংগ্রেস বিধায়ক বিজেপিকে সমর্থন করতে তৈরি। আরও চার থেকে পাঁচজন সমর্থন করতে চলেছেন বলে দাবি প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা ঘনিষ্ঠ বিজেপির এক মহলের।

বিজেপি বিধায়করা গুরগাঁওতে
গত কয়েকদন ধরে দলের ১০৪ জন বিধায়ককে জাতীয় রাজধানীর কাছে নিয়ে গিয়ে রেখেছে কর্নাটক বিজেপি। এরপর থেকে শুধু ৩ জন কংগ্রেস বিধায়ক নয়, সংখ্যায় অনেক বেশি সংখ্যক জোট বিধায়ককে নিজেদের দিকে টানতে পেরেছে বলে বিজেপি সূত্রের দাবি। এবার একটা ফল পাওয়া যাবে বলে দাবি করা হয়েছে বিজেপি সূত্রে। তবে কর্নাটকে বিজেপি সরকার হবে না, মধ্যবর্তী নির্বাচন সেটা এখনও স্পষ্ট করে বলা যাচ্ছে না।

অপারেশন লোটাস, স্বীকার মুখ্যমন্ত্রীর
বিএসওয়াইকে নিশানা করে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বীকার করে নিয়েছেন অপারেশন লোটাস শুরু হওয়ার কথা। জোটের বিধায়কদের লোভ দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।
মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী অভিযোগ করে বলেছেন, বিধায়কদের মন্ত্রিত্বের লোভ দেখানো ছাড়াও ৫০ কোটি করে দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়াও নির্বাচনে লড়াই করতে আরও ৩০ কোটি করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

পাল্টা অভিযোগ ইয়েদুরাপ্পার
পাল্টা বিধায়ক কেনাবেচার অভিযোগ করেছেন বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পা। অর্থ ও ক্ষমতা প্রয়োগের অভিযোগ করেছেন তিনি। বিজেপির বিধায়কদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।












Click it and Unblock the Notifications