বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্যদের নাম ঘোষণা, মিঠুনের সঙ্গে তালিকায় নাম রয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়েরও
নতুন করে বিজেপির (BJP) জাতীয় কর্মসমিতি ( national executive committee) গঠন করা হয়েছে। এদিন জাতীয় কর্মসমিতিতে থাকা নেতার নাম প্রকাশ করা হয়েছে। এই তালিকায় প্রথম নামটি অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)
নতুন করে বিজেপির (BJP) জাতীয় কর্মসমিতি ( national executive committee) গঠন করা হয়েছে। এদিন জাতীয় কর্মসমিতিতে থাকা নেতার নাম প্রকাশ করা হয়েছে। এই তালিকায় প্রথম নামটি অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) । পশ্চিমবঙ্গ থেকে তালিকায় নাম রয়েছে মিঠুন চক্রবর্তীর (mithun chakraborty)। এই তালিকায় বিশেষ আমন্ত্রিত হিসেবে নাম রয়েছে বেসুরো বলে পরিচিত রাজীব বন্দ্যোপাধ্যায়েরও (Rajib Banerjee)।

ন্যাশনাল এগজিকিউটিভ মেম্বার্স
ন্যাশনাল এগজিকিউটিভ মেম্বার্সের তালিকায় প্রথম নাম নরেন্দ্র মোদী। তাঁর নামের পাশে রাজ্য হিসেবেস রয়েছে উত্তর প্রদেশ। তাঁর পরেই এই তালিকায় নাম রয়েছে লালকৃষ্ণ আডবানী, মুরলিমনোহর যোশীর নাম। এরপরেই নাম রয়েছে রাজনাথ সিং এবং অমিত শাহের। ৮০ জনের এই তালিকায় বাংলা থেকে রয়েছেন মিঠুন চক্রবর্তী, দীনেশ ত্রিবেদী, স্বপন দাশগুপ্ত, ভারতী ঘোষ, অনির্বাণ গাঙ্গুলি এবং মুকুটমনি অধিকারী।

ন্যাশনাল অফিস বেয়ারার্স
এই তালিকায় রয়েছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতিরা। প্রথমেই নাম রয়েছে ছত্তিশগড়ের রমন সিং-এর। পশ্চিমবঙ্গ থেকে এই তালিকায় রয়েছে দিলীপ ঘোষ। এই তালিকায় জাতীয় সাধারণ সম্পাদক, জাতীয় সাধারণ সম্পাদক (সংগঠন), জাতীয় সম্পাদকদের স্থান দেওয়া হয়েছে। এই জায়গায় পরিচিত নামেদের মধ্যে রয়েছেন কৈলাশ বিজয়বর্গীয়, সুনীল দেওধর, অরবিন্দ মেনন। জাতীয় সম্পাদক হিসেবে পশ্চিমবঙ্গ থেকে রয়েছেন অনুপম হাজরা। জাতীয় কোষাধ্যক্ষও রয়েছেন এই তালিকায়। এই তালিকায় স্থান পেয়েছেন, জাতীয় মোর্চার পদাধিকারীরাও। বিভিন্ন রাজ্যের বিজেপির মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী কিংবা প্রাক্তন মুখ্যমন্ত্রীরাও স্থান পেয়েছেন।

তালিকায় বিশেষ আমন্ত্রিতরা
বিশেষ আমন্ত্রিতরাও রয়েছেন এই তালিকায়। বিশেষ আমন্ত্রিত হিসেবে তালিকায় দিল্লির প্রতিনিধি হেসেবে রয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্ট্যান্ট সুব্রত সাহা। যিনি ২০২১-এর বিধানসভা নির্বাচনে রাসবিহারী থেকে বিজেপি প্রার্থী ছিলেন। এই তালিকায় পশ্চিমবঙ্গ থেকে রয়েছেন সাংসদ জয়ন্ত রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়, বিধায়ক অশোক লাহিনী, সাংসদ দেবশ্রী চৌধুরী, সাংসদ রূপা গাঙ্গুলি, মাফুজা খাতুন।
জাতীয় মুখপাত্র হিসেবে তালিকায় রয়েছেন দার্জিলিং-এর সাংসদ রাজু বিস্তা।

এই তালিকায় পশ্চিমবঙ্গ থেকে আর যাঁরা
বিধানসভায় পরিষদীয় নেতা হিসেবে এই তালিকায় পশ্চিমবঙ্গ স্থান পেয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্য সভাপতি হিসেবে এই তালিকায় স্থান পেয়েছেন সুকান্ত মজুমদার। রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে এই তালিকায় পশ্চিমবঙ্গ থেকে রয়েছেন, অমিতাভ চক্রবর্তী। এই তালিকায় আগে যুক্ত হয়ে গেলেও, পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে কৈলাশ বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন এবং অমিত মালব্যকে। অনুপম হাজরা রয়েছেন বিহারের দায়িত্বপ্রাপ্ত নেতা হিসেবে।












Click it and Unblock the Notifications