শিন্ডে'র সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতায় বিজেপি? তথ্য 'ফাঁস' করলেন মোদী'র মন্ত্রী
প্রায় তিনদিন কেটে গেলেও এখনও কাটেনি মহারাষ্ট্রের রাজনৈতিক সঙ্কট! প্রতি মুহূর্তে নাটক। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত একাধিক বিধায়ক শিন্ডের শিবিরে যোগ দিয়েছে। এভাবে একের পর এক বিধায়ক বিদ্রোহী হয়ে ওঠায় বিধানসভায় চাপ বাড়ছে উ
প্রায় তিনদিন কেটে গেলেও এখনও কাটেনি মহারাষ্ট্রের রাজনৈতিক সঙ্কট! প্রতি মুহূর্তে নাটক। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত একাধিক বিধায়ক শিন্ডের শিবিরে যোগ দিয়েছে। এভাবে একের পর এক বিধায়ক বিদ্রোহী হয়ে ওঠায় বিধানসভায় চাপ বাড়ছে উদ্ধব ঠাকরের।

যদিও চাপ থেকে মুক্ত হতে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা ১৬ বিধায়ককে অযোগ্য (disqualify) ঘোষণার দাবি তুলেছে। পাল্টা দুই বিধায়ক যিনি এব্যাপারে সিদ্ধান্ত নেবেন, তাঁকেই অপসারণের (remove) দাবি তুলেছেন। আর এই বিতর্কের মধ্যেই চাঞ্চল্যকর দাবি করলেন কেন্দ্রীয়মন্ত্রী রামদাস আটাওয়ালে (Ramdas Athawale)।
তাঁর দাবি, বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মহারাষ্ট্রে সরকার গড়বেন শিন্ডে। এমনকি মুখ্যমন্ত্রী হিসাবে উদ্ধব ঠাকরের সময় চলে গিয়েছে বলেই দাবি মোদী সরকারের গুরুত্বমন্ত্রী এই মন্ত্রীর। আর যা ঘিরে সরগরম রাজ্য-রাজনীতি। আজ সংবাদসংস্থা এএনআইয়ের মুখোমুখি হয়ে রামদাস বলেন, ঠাকরে'র বেশির ভাগ বিধায়কই একনাথ শিন্ডের সঙ্গে চলে গিয়েছে। ফলে সে রাজ্যে বিজেপি সঙ্গে তিনিই যে সরকার গড়বেন তা কার্যত স্পষ্ট।
বলে রাখা প্রয়োজন, টানটান এই উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবারই মহারাষ্ট্রে বিজেপি-শিন্ডের সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়বে বলে দাবি করেছিলেন কেন্দ্রীয় এই মন্ত্রী। তিনি জানিয়েছিলেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হবেন দেবেন্দ্র ফড়ণবীশ এবং উপমুখ্যমন্ত্রী হিসাবে শপদ নেবেন একনাথ শিন্ডে।
বলে রাখা ভালো, এহেন মন্তব্যের কয়েক ঘন্টা'র মধ্যেই বিদ্রোহী বিধায়ক জানিয়েছিলেন, তাঁর সঙ্গে একটি জাতীয় রাজনৈতিক দলের যোগাযোগ রয়েছে। যে কোনও সময়ে ডাকলেই তাঁরা আসবে বলেও মন্তব্য করেছিলেন। অর্থাৎ বিজেপি'র সঙ্গে যোগাযোগ রয়েছে তা কার্যত স্বীকার করে নেন বিদ্রোহী নেতা। তবে তাৎপর্যপূর্ণ ভাবে আজ এই বিষয়ে ১৮০ ডিগ্রি ঘুরে গিয়েছেন শিন্ডে।
তিনি জানিয়েছেন, তাঁর সঙ্গে কোনও দলের যোগাযোগ নেই। তবে একনাথ শিন্ডে নিজেদেরকে আসল শিবসেনা এবং বালা সাহেবের উত্তরাধিকার দাবি করেন। পাশাপাশি উদ্ধবদের হাত থেকে নির্বাচনী প্রতীক কেড়ে নিতেও প্রস্তুতি তাঁরা নিচ্ছেন বলেও এদিন ইঙ্গিত দিয়েছেন বিদ্রোহী এই বিধায়ক।
অন্যদিকে ক্রমশ বাড়ছে শিন্ডের শিবিরে বিদ্রোহী বিধায়কের সঙ্গে। আর সব মিলিয়ে ৫০ জন বিধায়ক তাঁদের সঙ্গে রয়েছে বলেও দাবি করা হয়েছে। তবে মহারাষ্ট্রে সঙ্কট অবস্থা কাটাতে আজ শুক্রবার শিবসেনা আদালতের দ্বারস্থ হয়েছে। শুধু তাই নয়, আদিত্যের দাবি, বিধায়কদের অর্থের বিনিময়ে কেনা হয়েছে। এই অবস্থায় জরুরি এই বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বাড়িতেই এই বৈঠক হবে। যদিও এর আগে বিধায়কদের ফিরে আসার জন্যে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন ঠাকরে।












Click it and Unblock the Notifications