বিজেপির মন্ত্রী পা বাড়িয়ে কংগ্রেসে! লোকসভা ভোটের আগে দলবদলের জল্পনা তুঙ্গে

লোকসভা নির্বাচন দোরগোড়ায় কড়া নাড়তে শুরু করেছে। ঠিক সেই সময় বড় ধাক্কা খেতে চলেছে গেরুয়া শিবির।

লোকসভা নির্বাচন দোরগোড়ায় কড়া নাড়তে শুরু করেছে। ঠিক সেই সময় বড় ধাক্কা খেতে চলেছে গেরুয়া শিবির। বিজেপির মন্ত্রী কংগ্রেসের পথে পা বাড়িয়ে রেখেছেন বলে জল্পনা চলছে। যে কোনওদিন মন্ত্রিত্বের পাঠ চুকিয়ে তিনি যোগ দিতে পারেন রাহুল গান্ধীর দলে। লোকসভার মুখে এই দলবদলে বিজেপি বিপাকে পড়তে পারেন গোয়ায়।

মন্ত্রীকে নিয়ে বিপাকে বিজেপি

মন্ত্রীকে নিয়ে বিপাকে বিজেপি

সম্প্রতি বিজেপির মন্ত্রীর সঙ্গে কংগ্রেসের সখ্যতা বেড়েছে। এমনিতেই গোয়ার ক্ষমতা পেন্ডুলামের মতো ঝুলছে। একবার বিজেপির দিকে পাল্লা ভারী তো একবার কংগ্রেসের দিকে। এই অবস্থায় বিজেপি শাসিত গোয়ায় মনোহর পার্রিকর সরকারকে বিপাকে ফেলতে পারেন তাঁর মন্ত্রিসভারই এক সদস্য।

দলবদল প্রশ্নে স্পিকটি নট

দলবদল প্রশ্নে স্পিকটি নট

গোয়ার শিরোদা কেন্দ্র থেকে নির্বাচিত দুবারের বিধায়ক মহাদেব নায়েক। বর্তমানে তিনি পার্রিকর মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য। তাঁর দলবদল লোকসভার মুখে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এ ব্যাপারে স্পিকটি নট বিজেপির মন্ত্রী। তবে তিনি স্বীকার করে নিয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল।

গোয়ায় সুযোগ খুঁজছে কংগ্রেস

গোয়ায় সুযোগ খুঁজছে কংগ্রেস

গোয়া বিধানসভায় দীর্ঘদিন ধরেই টালমাটাল চলছে। গোয়ায় কংগ্রেস বৃহত্তম দল হলেও সরকার গড়তে সক্ষম হয়নি। সরকার গড়েছে বিজেপি। তারপর থেকেই ভাঙাভাঙির খেলা চলছে। তারপর মুখ্যমন্ত্রী মনোহর পার্রিকরের অসুস্থতা মন্ত্রিসভার কাজে বিঘ্ন ঘটাচ্ছে। তা নিয়েও নানা অভিযোগ রয়েছে বিরোধী কংগ্রেসের।

বিজেপিকে ব্যাকফুটে ঠেলে দিতে

বিজেপিকে ব্যাকফুটে ঠেলে দিতে

লোকসভা ভোটের আগে তাই বিজেপির মন্ত্রীকে ভাঙিয়ে মোক্ষম আঘাত দিতে চাইছে কংগ্রেস। সেইসঙ্গে চাইছে গোয়ায় বিজেপি সরকারের পতন ঘটাতে। আরও একটা রাজ্যে যদি বিজেপিকে ব্যাকফুটে ঠেলে দেওয়া যায়, তবে স্বাভাবিকভাবে লোকসভা ভোটের আগে তা কংগ্রেসের পক্ষে অ্যাডভান্টেজ হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+