এনআরসি-তে ১৬০০ কোটি টাকা খরচে উঁকি মারছে দুর্নীতি! সিবিআই তদন্তের দাবি তুলল বিজেপিই

এনআরসি নিয়ে এবার দুর্নীতির অভিযোগ উঠে পড়ল কেন্দ্রের বিরুদ্ধে। এমনকী অবিলম্বে সিবিআই তদন্তের আর্জিও জানানো হয়েছে। অভিযোগ, অসমে এনআরসিতে ১৬০০ কোটি চাকা খরচ হল কী করে!

এনআরসি বা জাতীয় নাগরিকপঞ্জী নিয়ে এবার দুর্নীতির অভিযোগ উঠে পড়ল কেন্দ্রের বিরুদ্ধে। এমনকী অবিলম্বে সিবিআই তদন্তের আর্জিও জানানো হয়েছে। অভিযোগ, অসমে এনআরসিতে ১৬০০ কোটি চাকা খরচ হল কী করে! আর সবথেকে বেশি চাঞ্চল্যের বিজেপি সরকারের বিরুদ্ধে এই অভিযোগ এনেছে বিজেপিরই একটা অংশ।

১৯ লক্ষ নাম বাদ, তারপর খরচের বহর

১৯ লক্ষ নাম বাদ, তারপর খরচের বহর

অসমের বিজেপি নেতা-মন্ত্রীরাই প্রতিবাদে সামিল হয়েছে। তাঁরা সরকারের কাছে কৈফিয়ত তলব করেছে, কী করে এত টাকা খরচ হয় এনআরসি করতে। তাই সিবিআই তদন্ত হোক এই হিসাব নিয়ে। এনআরসিতে ১৯ লক্ষ নাম বাদ পড়া নিয়ে বিতর্ক ছিলই, সেই বিতর্কে নবতম সংযোজন খরচের বহর।

এনআরসির খরচ নিয়ে প্রশ্নে কেন্দ্র

এনআরসির খরচ নিয়ে প্রশ্নে কেন্দ্র

মাসখানেক আগে অসমে এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে। সেই তালিকায় বাদ পডডেছে ১৯ লক্ষ ৬ হাজার ৬৫৭ জনের নাম। তার মধ্যে ১২ লক্ষেরও বেশি মানু। হিন্দু বাঙালি। তার জেরেই অসমে বিজেপির একাংশ সরব হয়েছেন। তাঁরাই ফের এনআরসির খরচ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকারের দিকেও।

১৬০০ কোটি খরচ, সিবিআই দাবি

১৬০০ কোটি খরচ, সিবিআই দাবি

একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা এপিডব্লু-এর তরফে সম্প্রতি সুপ্রিম কোর্টে একটি মামলা করা হয়েছে। অভিযোগ, এনআরসির নামে ১৬০০ কোটি খরচ করেছে কেন্দ্র। এই টাকা জনগণের। কীভাবে এই টাকা খরচ হল, তা জানতে সিবিআই তদন্ত দাবি করা হয়।

এনআরসি নিয়ে ছেলেখেলা করছে বিজেপি

এনআরসি নিয়ে ছেলেখেলা করছে বিজেপি

অভিযোগ, এনআরসির তালিকা থেকে বহু ভারতীয়র নাম বাদ পড়েছে। আবার বহু বাংলাদেশির নাম রয়েছে তালিকায়। অসমের বিরোধী দলনেতাও এই নিয়ে সরকার পক্ষকে এক হাত নিযেছেন। তিনি বলেন, এনআরসি ছুটরা ভিনরাজ্যে গিয়ে সমস্যায় পড়ছেন। তাঁদের জন্য বিধিবদ্ধ কোনও ব্যবস্থা করা হয়নি। এনআরসি নিয়ে ছেলেখেলা করছে সরকার, এমনই চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+