মহারাষ্ট্র ফসকানোর পর সারা ভারতে কোন কোন রাজ্যে টিকে রইল বিজেপি
মহারাষ্ট্রে সরকার গঠন করতে না পারাটা বিজেপির কাছে বিপর্যয়েরই মতো। এই ঘটনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে যথেষ্টই চাপে মধ্যে রাখবে।
মহারাষ্ট্রে সরকার গঠন করতে না পারাটা বিজেপির কাছে বিপর্যয়েরই মতো। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছেন, এই ঘটনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে যথেষ্টই চাপে মধ্যে রাখবে। যদিও বিজেপি তা মানতে নারাজ। তাদের দাবি কর্নাটকের মতোই মহারাষ্ট্রে তারা ক্ষমতা দখল করবে।

বিজেপির রাজনৈতিক জমি কমেছে
মহারাষ্ট্রে বিজেপির সরকার গড়তে না পারায় সারা দেশে বিজেপির রাজনৈতিক জমি হারানোর পরিমাণটাকে আরও বাড়িয়ে দিয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০১৭ সালে সেখানে ভারতের ৭১ শতাংশ এলাকা বিজেপির দখলে ছিল বর্তমানে তা কমে হয়েছে ৪০ শতাংশের মতো।

২০১৮-তে ২১ রাজ্যে ক্ষমতায় ছিল বিজেপি
২০১৪ সালে বিজেপি যখন কেন্দ্রে ক্ষমতায় আসছে তখন তাদের হাতে ছিল মাত্র সাতটি রাজ্য। এরপর ২০১৮ সাল নাগাদ তা পৌঁছে গিয়েছিল ২১টি রাজ্যে। এরপর থেকে সংখ্যায় তা কমতে থাকে। রাজনৈতিক লড়াইয়ে বিজেপি কংগ্রেসের কাছে পরাজিত হয় মধ্যপ্রদেশ এবং রাজস্থানের মতো বড় রাজ্যে। যদিও এই দুরাজ্যে লোকসভায় ভাল ফল করে বিজেপি।

চাণক্য অমিত শাহের সঙ্গে মোদী ঝড়
২০১৪ সালের পর থেকে দেশ দেখেছে চাণক্য অমিত শাহের দল পরিচালনা থেকে দেশব্যাপী মোদী ঝড়। ২০১৯-এর লোকসভা নির্বাচনেও মোদী ঝড়ে কার্যত ধুয়ে মুছে গিয়েছে বিরোধীরা। ২০১৪ সালে ৭ রাজ্য থেকে, ২০১৫-তে ১৩, ২০১৬-তে ১৫, ২০১৭-তে ১৯ এবং ২০১৮-তে ২১টি রাজ্য।

ক্ষমতার হাত বদল
২০১৪ সালে সারা ভারতে বিজেপি কিংবা তাদের শরিকদল শাসিত রাজ্য বলতে ছিল গুজরাত, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, গোয়া, অরুণাচল প্রদেশ। ২০১৮-র সেপ্টেম্বর নাগাদ যেসব রাজ্যগুলি বিজেপি কিংবা তাদের শরিকদের হাতের বাইরে ছিল, সেগুলি হল তামিলনাড়ু(এআইএডিএমকে), কেরল(এলডিএফ), কর্নাটক(কংগ্রেস), মিজোরাম( কংগ্রেস), পঞ্জাব(কংগ্রেস), ওড়িশা(বিজেপি), পশ্চিমবঙ্গ(তৃণমূল কংগ্রেস এবং তেলেঙ্গানা( টিআরএস)।
এরপর থেকে শুরু হয়ে যায় গড় হারানোর পালা। মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ে নির্বাচনে পরাজিত হয় তারা। অন্যদিকে টিডিপি জোট ছেড়ে বেরিয়ে যায়। অন্যদিকে জম্মু ও কাশ্মীরে জারি করা হয় রাষ্ট্রপতি শাসন।
এর পরবর্তী পর্যায়ে কর্নাটকে কংগ্রেসের জোট সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করলেও মহারাষ্ট্রে ঘটে যায় বিপর্যয়। ৩০ বছরের জোট সঙ্গী বিজেপিকে ত্যাগ করে হাত মেলায় কংগ্রেস ও এনসিপির সঙ্গে।












Click it and Unblock the Notifications