কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাইছে কংগ্রেস, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থীপদে বিজেপিরই প্রাক্তনী
কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাইছে কংগ্রেস। তাই বিজেপির বিধায়ককে ছিনিয়ে নিয়ে তাঁকেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে টিকিট দেওয়া হল। মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের বিরুদ্ধে এবার প্রার্থী হচ্ছেন বিজেপির প্রাক্তনী।
কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাইছে কংগ্রেস। তাই বিজেপির বিধায়ককে ছিনিয়ে নিয়ে তাঁকেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে টিকিট দেওয়া হল। মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের বিরুদ্ধে এবার প্রার্থী হচ্ছেন বিজেপির প্রাক্তন মন্ত্রী-পুত্র মানবেন্দ্র সিং। রাজস্থানের ঝলরাপতান আসনে এবার তাই মহাযুদ্ধ। সম্মুখসমরে বিজেপির বর্তমান বনাম প্রাক্তন।

কংগ্রেসের মাস্টারস্ট্রোক
২০০৩ সাল থেকে এই আসনে জিতে আসছেন বসুন্ধরা রাজে। টানা তিনবার তিনি এই কেন্দ্রে জয়ী। এবার তাঁর সরকার রাজস্থানে বেশ চাপে। আর এই অবস্থায় কংগ্রেস মোক্ষম চাল দিল প্রাক্তন বিজেপি বিধায়ককে প্রার্থী করে। রাজনৈতিক মহল মনে করছে এটা কংগ্রেসের মাস্টারস্ট্রোক।

কাঁটা দিয়ে কাঁটা তুলবে কংগ্রেস
বিনা যুদ্ধে কংগ্রেসের এই সিদ্ধান্ত স্পষ্ট করে দিল, কংগ্রেস এবার এক ইঞ্চি জমিও ছাড়বে না। মুখ্যমন্ত্রীকেও কোনও রেয়াত নয়। কংগ্রেস চাইছে মুখ্যমন্ত্রীকে হারাতে কাঁটা দিয়ে কাঁটা তুলতে। আর বসুন্ধরা রাজের বিরুদ্ধে প্রার্থী হয়ে মানবেন্দ্র সিং বলেন, আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। মুখ্যমন্ত্রীকে হারানোর চ্যালেঞ্জ নিতে আমি তৈরিও।

কংগ্রেসের কোনও মুখই নেই
বসুন্ধরা রাজে অবশ্য এই দ্বৈরথকে ফুৎকারে উড়িয়ে দিয়েছে। তিনি বলেনস কংগ্রেস ঝালোয়ারে প্রার্থী খুঁজে পাচ্ছে না। কংগ্রেসের কোনও মুখই নেই। আর মানবেন্দ্রকে কোথায় টিকিট দেবে ভেবে পাচ্ছিল না, তাই এই কেন্দ্রে তাঁকে দাঁড় করিয়েছে। এই লড়াই দ্বৈরথ নয়, ব্যক্তিগত লড়াইও নয়। রাজনৈতিকভাবেই পরাস্ত হবে কংগ্রেসের প্রার্থী।

একমাস আগে কংগ্রেসে যোগ
রাজস্থানে বিজেপি বিধায়ক তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিংয়ের পুত্র মানবেন্দ্র সিং মাত্র এক মাস আগে যোগদান করেন কংগ্রেসে। তাঁর এই যোগদানে রাজস্থানে শক্তি বাড়ে কংগ্রেসের। তেমনই বিজেপিতে একের পর এক ভাঙনে শক্তিক্ষয় হয়ে চলেছে। এর মধ্যে বিজেপি ছেড়ে কংগ্রেস যোগ দেওয়া মানবেন্র্রকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী করে চ্যালেঞ্জ ছুড়ল কংগ্রেস।
|
কংগ্রেসে যোগ দিয়ে ভুল স্বীকার
অটলবিহারী মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন যশবন্ত সিং। কিন্তু মোদী জমানায় তাঁকে গুরুত্ব দেওয়া হয়নি। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপিতে যোগ দিয়ে যশবন্ত-পুত্র বলেন তাঁর বিজেপিতে যোগ দেওয়া ভুল হয়েছিল। এবার রাজস্থান থেকে বিজেপি অপশাসনকে দূর করতে হবে। এবার কংগ্রেস জিতবেই। জিতবেন তিনিও। মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজেকে হারানোর চ্যালেঞ্জ নিয়েছেন তিনি।

‘কমল কা ফুল, বড়ি ভুল’
কংগ্রেসে যোগ দেওয়ার পর রাজস্থানের বারমেঢ় জেলার পাছপাদ্রায় স্বাভিমান র্যারলিতে নেতৃত্ব দিয়ে যশবন্ত-পুত্র মানবেন্দ্র সিং বলেন, কমল কা ফুল, বড়ি ভুল। অর্থাৎ বিজেপির সঙ্গে যুক্ত হওয়াটা যে তাঁর বড় ভুল সিদ্ধান্ত ছিল, তা খোলাখুলিই বলে দেন মানবেন্দ্র সিং। সেইসঙ্গে বিজেপিকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দেন, আসন্ন বিধানসভা নির্বাচনে হারের জন্য প্রস্তুত হন।

রাজপুত ভোটে ভাগ বসাবে কংগ্রেস
কংগ্রেস সূত্রে দাবি, মানবেন্দ্র সিং কংগ্রেসের প্রার্থী হওয়ায় রাজপুত ভোটে ভাগ বসাতে পারবে তারা। কেননা মানবেন্দ্রের স্বাভিমান র্যাালিতে হাজির ছিলেন রাজপুত নেতারা। তাঁরাই সম্মিলিত আওয়াজ তুলেছে কংগ্রেসের পক্ষ থেকে। তারপর মানবেন্দ্র সিংয়ের স্বাভিমান সেনার পূর্ণ সমর্থনও কংগ্রেস পাবে।

মানবেন্দ্রের নিশানায় বসুন্ধরা
রাজনৈতিক মহলের মতে, যশবন্ত সিংকে ছেটে ফেলার পিছনে রয়েছেন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। মানবেন্দ্র সিংও যে সেই কারণে ক্ষুব্ধ হয়েছিলেন। তাই তিনি বসুন্ধরা রাজে সরকার ফেলতে বদ্ধপরিকর। বসুন্ধরা রাজের ৪০ দিনের গৌরব যাত্রার পাল্টা স্বাভিমান যাত্রা করেন মানবেন্দ্র সিং। তোপ দাগেন বসুন্ধরা রাজেকেও।












Click it and Unblock the Notifications