যোগী রাজ্যে মন্ত্রীর পছন্দ বিরোধীদের! ভোট মিটতে না মিটতেই করলেন বিজেপিকে নিয়ে ভবিষ্যদ্বাণী

সপ্তম তথা শেষ পর্যায়ের ভোট মিটতে না মিটতেই বিজেপির বিরুদ্ধেই নেমে পড়লেন যোগী রাজ্যে সরকারের সহযোগী ওমপ্রকাশ রাজভর। গত কয়েকমাস ধরে বিজেপির সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছিলেন।

সপ্তম তথা শেষ পর্যায়ের ভোট মিটতে না মিটতেই বিজেপির বিরুদ্ধেই নেমে পড়লেন যোগী রাজ্যে সরকারের সহযোগী ওমপ্রকাশ রাজভর। গত কয়েকমাস ধরে বিজেপির সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছিলেন। ২০১৭ বিধানসভা নির্বাচনে বিজেপির সহযোগী ছিলেন রাজভর। এদিন ভোট দেওয়ার পরেই প্রশ্নের উত্তরে ওমপ্রকাশ রাজভর জানান, উত্তর প্রদেশে ৮০ টি আসনের মধ্যে বিজেপি ১৫ তেই সীমাবদ্ধ হয়ে যাবে।

যোগী রাজ্যে মন্ত্রীর পছন্দ বিরোধীদের! ভোট মিটতে না মিটতেই করলেন বিজেপিকে নিয়ে ভবিষ্যদ্বাণী

২০১৭-তে যোগীর সহযোগী ২০১৯-এ হয়ে গেলেন অখিলেশ-মায়াবতীর সহযোগী। রাজ্যের মন্ত্রী বেছে নিলেন অখিলেশ মায়াবতীর জোটকে। এদিন বালিয়ায় ভোট দেওয়ার পর ওমপ্রকাশ রাজভর জানান, এবারের নির্বাচনে কেউই সংখ্যাগরিষ্ঠতা পাবে না।কিন্তু পূর্বাঞ্চল( পূর্ব উত্তরপ্রদেশ)-এ মহাগোটবন্ধন ব্যাপক সাফল্য পাবে। তাঁর দাবি এসপি-বিএসপি জোয় ৮০ টি আসনের মধ্যে ৫৫ থেকে ৬০ টি আসন পাবে। কংগ্রেস পেতে পারে ২ -৩ টি আসন। ২০১৪-র নির্বাচনে উত্তরপ্রদেশ থেকে বিজেপি একাই পেয়েছিল ৭১ টি আসন।

২০১৭-তে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে জয়ের পর থেকে ওমপ্রকাশ রাজভরের সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি যোগী সরকারের অংশ। যদিও এবারের লোকসভা নির্বাচনে মোদীর কেন্দ্র বারাণসী সহ ৩৯ টি আসনে প্রার্থী দাঁড় করিয়েছেন ওমপ্রকাশ রাজভর।

এমাসের শুরুর দিকে রাজভর জানিয়েছিলেন, উত্তরপ্রদেশে সরকারি জোটে তিনি আর নেই। ১৩ এপ্রিল তিনি মন্ত্রীপদে ইস্তফা দিয়েছেন বলেও জানিয়েছিলেন। এখন বিজেপির ওপর নির্ভর করছে সেই ইস্তফা গ্রহণ করা হবে, না বাতিল করা হবে। এই সরকারে তার আর কিছুই করার নেই বলেও জানিয়েছিলেন ৬ মে-তে।

গতবছর থেকেই রাজভর বলছিলেন, বিজেপি সরকার তাকে অবজ্ঞা করছে। বিশেষ করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে অভিযোগ ছিল তাঁর।

সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি পূর্ব উত্তরপ্রদেশে বিজেপির কাছ থেকে বেশি আসন চেয়েছিল। কিন্তু তা না পাওয়ায় বিক্ষুব্ধ হয়ে ওঠে। পূর্ব উত্তর প্রদেশে এই দলের কিছুটা প্রভাব রয়েছে। সেখানে রাজভরদের ২০ শতাংশ ভোট রয়েছে বলে দাবি। আর তাদের প্রভাব রয়েছে ৩০ টি আসনে। এপ্রিলে নাটকীয় ভাবে যোগী আদিত্যনাথের লখনৌ-র বাড়িতে গিয়ে নিজের পদত্যাগ পত্র দাখিল করে আসেন রাজভর।

এদিন রাজভর দাবি করেন, বিজেপি বালিয়া, গোরক্ষপুর এবং গাজিপুর আসনে হারবে এবারের নির্বাচনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+