মধ্যপ্রদেশে সরকার গঠনে কোন অঙ্ক কষছে বিজেপি?

কমলনাথের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার যে পড়তে চলেছে তা বুঝতে এখন আর রাজনৈতিক বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। তবে বিজেপি কী এখনই সরকার গঠন করতে পারবে মধ্যপ্রদেশে? কংগ্রেস থেকে পদত্যাগ করেই বিজেপিতে যোগ দিতে পারবেন বিক্ষুব্ধ বিধায়করা? কী ভাবে মধ্যপ্রদেশের ক্ষমতা দখল করতে পারবে বিজেপি?

মধ্যপ্রদেশ বিধানসভার সমীকরণ

মধ্যপ্রদেশ বিধানসভার সমীকরণ

মধ্যপ্রদেশে ভোট গণিত বলছে, ২৩১ টি আসনের ম্যাজিক ফিগার ১১৫ টি আসন। এই পরিমাণ আসন যার দখলে থাকবে, তিনিই মধ্যপ্রদেশের তখতে বসবেন। সেই মতো কংগ্রেস ১১৪ জন বিধায়ক নিয়ে মধ্যপ্রদেশের শাসকের আসনে ছিল। সঙ্গে এসপি, বিএসপি ও নির্দল কয়েকজন বিধায়ক ছিল কংগ্রেসের সঙ্গে। বিজেপির রয়েছে ১০৭ জন বিধায়ক। বর্তমানে মধ্যপ্রদেশে বিধায়কের সংখ্যা ২২৮ জন। দুই বিধায়কের মৃত্যুতে মাঝে রয়েছে ২ টি শূন্যস্থান।

সিন্ধিয়া সহ ১৯ জন কংগ্রেস বিধায়কের ইস্তফা

সিন্ধিয়া সহ ১৯ জন কংগ্রেস বিধায়কের ইস্তফা

মঙ্গলবার নরেন্দ্র মোদী ও অমিত শাহর সঙ্গে প্রায় ঘণ্টাখানেক বৈঠকেই কংগ্রেসের কফিনে শেষ পেরেকগুলি পুঁতে দেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এরপর প্রধানমন্ত্রীর বাসভবন থেকে একই গাড়িতেই বেরোতে দেখা যায় অমিত শাহ ও সিন্ধিয়াকে। আর এর কিছুক্ষণের মধ্যেই সিন্ধিয়া ঘনিষ্ঠ ১৯ জন কংগ্রেস বিধআয়ক পদত্যাগ করেন কংগ্রেস থেকে। এর আগে আরও একজন বিধায়ক পদত্যাগ করেছিলেন সরকার থেকে। আর এর জেরে কমলনাথ খাতায় কলমে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেলল বিধানসভায়।

সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে কংগ্রেস

সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে কংগ্রেস

এদিকে ১৯জন কংগ্রেস বিধায়কের এই ভাবে পদত্যাগের জেরে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। এরপর হয়ত কর্নাটক মডেলেই এই বিধায়কদের সিন্ধিয়ার সঙ্গে বিজেপিতে অন্তর্ভুক্তি হবে। তবে সেই ক্ষেত্রে কংগ্রেসের এই বিধায়কদের ফের নির্বাচনে জিতে বিজেপির সরকারে যোগ দিতে হবে। অবশ্য এর আগেই কিন্তু বিজেপি সরকার গঠন করতে পারে মধ্যপ্রদেশে।

মধ্যপ্রদেশেও কর্নাটক মডেল!

মধ্যপ্রদেশেও কর্নাটক মডেল!

হিসাব মতো ইস্তফা দেওয়া ২০ জন বিধায়ক বিজেপিতে যোগ দিলেও কর্নাটকের মতোই ফের নির্বাচনে লড়ে তবে বিজেপির সরকারে যোগ দিতে হবে সেই বিধায়কদের। ততদিন বিধানসভায় মোট সদস্যের সংখ্যা থাকবে ২০৮। এর জেরে ম্যাজিক ফিগারও বদলে যাবে বিধানসভায়।

আপাতত সরকার গঠনের সংখ্যা রয়েছে বিজেপির কাছে!

আপাতত সরকার গঠনের সংখ্যা রয়েছে বিজেপির কাছে!

২০৮ সদস্যের মধ্যপ্রদেশ বিধানসভায় ম্যাজিক ফিগার হবে ১০৫। সেই ক্ষেত্রে বিজেপির কাছে ইতিমধ্যেই সংখ্যা রয়েছে। তাদের বিধায়কের সংখ্যা ১০৭। এদিকে বিধায়কদের ইস্তফার জেরে কংগ্রেসের বিধায়ক সংখ্যা কমে হবে ৯৪। সেই ক্ষেত্রে এসপি, বিএসপি, নির্দলদের সঙ্গে নিয়েও সংখ্যা জোগাড় করতে অক্ষম হবেন কমলনাথ।

কতজন বিক্ষুব্ধ বিধায়ককে জিততে হবে উপনির্বাচনে?

কতজন বিক্ষুব্ধ বিধায়ককে জিততে হবে উপনির্বাচনে?

পরবর্তীতে বাকি আসনগুলিতে যখন ফের নির্বাচন হবে তখন ১১৬-র ম্যাজির সংখ্যা পেতে বিক্ষুব্ধ বিধায়কদের মধ্যে অন্তত ৯জনকে জিতে আসতে হবে। তাহলে তখন পূর্ণাঙ্গ ২৩০ আসনের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে বিজেপি। তবে ততদিন নির্বিঘ্নে সরকার চালাতে পারবে বিজেপি। অবশ্য তার আগে কমলনাথের সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে হবে বিজেপিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+