কেন্দ্রীয়মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিতে চান বাবুল! পরক্ষণেই ভোলবদলে টুইট-বন্যায় সাফাই

আসানসোলের ঘটনার জেরে কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়-র ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ ও তাঁর টুইট ঘিরে একপ্রস্থ নাটক উপস্থাপিত হয়ে গেল সোমবার।

আসানসোলের ঘটনার জেরে কেন্দ্রীয়মন্ত্রী তথা সংশ্লিষ্ট এলাকার সাংসদ বাবুল সুপ্রিয়-র ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ ও তাঁর টুইট ঘিরে একপ্রস্থ নাটক উপস্থাপিত হয়ে গেল সোমবার। এদিন সকালে টুইট করে কেন্দ্রীয়মন্ত্রিত্বের পদ থেকে ইস্তফা দিতে চান বাবুল। তারপরক্ষণেই তিনি টুইটারে লেখেন, প্রধানমন্ত্রীর অনুপ্ররণাতেই তিনি ইস্তফা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিচ্ছেন। এরপর অবশ্য তিনি লেখেন, পুরনো ঘটনার জেরে এই টুইট। এই টুইটের সঙ্গে আসানসোলের ঘটনার কোনও যোগ নেই।

কেন্দ্রীয়মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিতে চান বাবুল! পরক্ষণেই ভোলবদলে টুইট-বন্যায় সাফাই

এখানেই প্রশ্ন উঠেছে, তিনি অন্য কোনও ঘটনার জন্য ইস্তফা সংক্রান্ত টুইট এখন করবেন কেন? আর কোন ঘটনার জন্য এই টুইট, তা পরিষ্কার করেননি বাবুল সুপ্রিয়। স্বভাবতই বাবুলের টুইটকে কেন্দ্র করে বিতর্কের ঝড় ওঠে। কেন বাবুল সুপ্রিয় টুইট করে ইস্তফা দিতে চাইলেন, কেনই বা তিনি বললেন প্রধানমন্ত্রীর অনুপ্ররণার কথা, তা নিয়ে এখন রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে।

বাবুল সুপ্রিয়ই কেন্দ্রীয়মন্ত্রী হিসেবে আসানসোলের গোষ্ঠীসংঘর্ষের ঘটনা প্রধানমন্ত্রী দৃষ্টিগোচর করেছিলেন। তারপর প্রধানমন্ত্রীর নির্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং নবান্নে চিঠি লিখে আসানসোলের ঘটনার রিপোর্টে চেয়ে পাঠান। এরপরই এই ঘটনার গুরুত্ব চড় চড় করে বাড়তে থাকে। কেন্দ্রীয় পরিদর্শক দল পাঠানো হয়। রাজ্যপাল যান ঘটনার পরিদর্শনে। উত্তেজনা বাড়ে আরও। এর আগে বাবুল সুপ্রিয় ঘটনাস্থলে গেলে, তাঁকে ঢুকতে বাধা দেওয়া হয়।

তারই জেরে কি এদিন টুইট করে ইস্তফার ইচ্ছাপ্রকাশ করে বসলেন বাবুল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তিনি একে একে তোপ দেগে চলেন। মুখ্যমন্ত্রী 'হুক অ্যান্ড ক্রুক' ক্ষমতায় থাকতেই হিংসার পরিস্থিতি তৈরি করছেন বলে তিনি অভিযোগ করেন। রামনবমীতে হিংসার জন্য তিনি তৃণমূল কংগ্রেসকেই দায়ী করেন। বাবুল সুপ্রিয় আরও লেখেন, তিনি পালিয়ে যাওয়ার লোক নন। তিনি লড়াইয়ের ময়দানেই থাকবেন। তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে তিনি লড়াই চালিয়ে যাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+