মমতাকে 'জয় শ্রীরাম' কুর্তি উপহার বিজেপি নেতার! সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে তোলপাড়
অমিত শাহের রোড শো ঘিরে যেদিন কলকাতা অগ্নিগর্ভ হয়ে ওঠে, সেদিন শহরের এক নামী হোটেল থেকে রাত ২ টোর সময় ধরে নিয়ে যাএয়া হয় দিল্লির বিজেপি নেতা তেজিন্দর বগ্গাকে।
অমিত শাহের রোড শো ঘিরে যেদিন কলকাতা অগ্নিগর্ভ হয়ে ওঠে, সেদিন শহরের এক নামী হোটেল থেকে রাত ২ টোর সময় ধরে নিয়ে যাওয়া হয় দিল্লির বিজেপি নেতা তেজিন্দর বগ্গাকে। সেই রাতে বাগ্গা ছিলেন কলকাতাতেই অভিযোগ ছিল, কলকাতার হিংসায় তিনি জড়িত। পরে অবশ্য পুলিশ তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারেনি। ফলে ছেড়ে দিতে হয় দিল্লির এই দাপুটে তরুণ তুর্কী বিজেপি নেতাকে। আর এই ঘটনার পর বাগ্গা ফের খবরে!

কলকাতার সেই রাতের ঘটনার পর বাংলায় ভোট হয়েছে। ভোটের ফলাফল প্রকাশিত হয়েছে। আর তাতেই দেখা গিয়েছে বিজেপি কার্যত মোদী-সুনামি নিয়ে চলে এসেছে বাংলায়। বাংলায় বিজেপির উত্থানের খবর দেশের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে। খবর ছড়িয়েছে 'জয় শ্রীরাম ' স্লোগান নিয়ে মমতা বন্দ্য়োপাধ্যায়ের ক্ষোভ ঘিরেও। আর এমন এক পরিস্থিতিতে দিল্লির বিজেপি নেতা তেজিন্দর পাল সিং বাগ্গা নিয়ে বসলেন এক নতুন পদক্ষেপ। তিনি এবার বাংলার মুখ্যমন্ত্রীর জন্য পাঠালেন জয় শ্রীরাম লেখা একটি কুর্তি। আর অনলাইন অর্ডারের যাবতীয় তথ্য সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করে জানিয়েছেন ,'দিদি তো মোদীকে কুর্তা পাঠান শুনেছি , এটা আমাদের দায়িত্ব তাঁকে রিটার্ন গিফ্টটা পাঠিয়ে দেওয়া।..'
Heard @MamataOfficial Didi send Kurta to Modi ji once in a Year, Its our duty too to send something to Didi as Return Gift. Sending a #JaiShriRam Women Kurta to Didi, pls tweet Pic Didi whenever you wear pic.twitter.com/WlzKHfC56J
— Tajinder Pal Singh Bagga (@TajinderBagga) May 24, 2019
পোস্ট করা টুইটে দেখা যাচ্ছে, আগামী সোমবার '৩২৫ , শরৎ বোস লেনে' মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যাবে এই কুর্তি। প্রসঙ্গত, মোদীর এক সাক্ষাৎকারে তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায় বছরে একবার নিজে পছন্দ করে একটি কুর্তি তাঁকে পাঠান। আর সেই প্রসঙ্গ টেনে ২০১৯ ভোটে মোদীর বিপুল জয়ের পর এমন পদক্ষেপ নিলেন তরুণ বিজেপি নেতা তেজিন্দর বাগ্গা।












Click it and Unblock the Notifications