স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে জায়গা নেই গান্ধী, নেহরুর, মুঘলদের হত্যাকারী বলেই ব্যাখ্যা পাঠ্যবইয়ে
ভারতের ইতিহাসকে বিকৃত করার অভিযোগ বিজেপি শাসিত রাজ্যগুলির বিরুদ্ধে। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মহাত্মা গান্ধী, জহরলাল নেহরুর উল্লেখ নেই ।
ইতিহাসকে বিকৃত করার অভিযোগ উঠল বিজেপি শাসিত রাজ্যগুলির বিরুদ্ধে। বিজেপি শাসিত রাজ্যগুলির স্কুল পাঠ্যক্রমে মুঘল শাসকদের অত্যাচারী ও হত্যাকারী হিসেবেই দেখানো হচ্ছে এবং সমস্ত হিন্দু রাজাদের বড় বড় যুদ্ধে জয়ী হিসেবে দেখানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

মেওয়াড়ের রাজা মহারানা প্রতাপ ও সম্রাট আকবরের হলদিঘাটির যুদ্ধ কম আলোচিত নয়। ইতিহাস ঘেঁটে জানা যায়, এই যুদ্ধে মহারাণা প্রতাপ পালিয়েছিলেন যদিও পরবর্তী সময়ে গেরিলা যুদ্ধ চালিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু রাজস্থান বিশ্ববিদ্যালয়ের পাঠ্য়পুস্তকে লেখা, প্রায় ৪৫০ বছর আগের একটি বড় যুদ্ধে আকবরকে পরাজিত করেছিলেন মহারাণা প্রতাপ।
স্বাধীনতার সংগ্রামে মহাত্মা গান্ধী ও জহরলাল নেহরুর অবদান সম্পর্কে নতুন করে কিছু বলার প্রয়োজন নেই। কিন্তু সেই মহাত্মা গান্ধী ও জহরলাল নেহরুর সম্পর্কে কোনও তথ্যই নেই রাজস্থানেই অষ্টম শ্রেণির একটি পাঠ্যবইয়ে। সেই বইয়ে দেশের প্রথম প্রধানমন্ত্রীর যেমন কোনও উল্লেখ নেই, তেমনই মহাত্মা গান্ধীর হত্যা নিয়েও একটি কথাও লেখা নেই। দশম ও দ্বাদশ শ্রেণির বইয়ে মহাত্মা গান্ধীকে নিয়ে দু-চার কথা লেখা হলেও নেহরু সম্পর্কে কিছু নেই। উল্টে হিন্দুত্ববাদী বীর সাভারকরকে নিয়ে গোটা একটি অধ্যায় রয়েছে এই বইয়ে।
অপরদিকে হরিয়ানায় অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মোরাল সায়েন্সের বইয়ের প্রথম পাতাতেই রয়েছে সরস্বতী বন্দনা। ভারতীয় মূল্যবোধ শেখাতেই বইয়ের শুরুতে সরস্বতী বন্দনা রাখা হয়েছে বলে দাবি বইটির লেখক দীনানাথ বাত্রার। ইতিমধ্যেই গুজরাটে এই বইটিকে স্কুলশিক্ষায় বাধ্যতামূলক করা হয়েছে। শিক্ষার গেরুাকরণে পিছিয়ে নেই মোদীর রাজ্য গুজরাটও। সেখানে অবশ্য এই কাজ মোদীর প্রধানমন্ত্রী হওয়ার ঢের আগে থেকেই শুরু হয়ে গিয়েছে। ১৯৯৫ সালে যখন কেশুভাই প্যাটেল মুখ্যমন্ত্রী ছিলেন, তখনই গুজরাটের পাঠ্যপুস্তকে মুসলমান, খ্রিশ্চানদের বিদেশি বলে বর্ণনা করা হয়েছিল। সেইসঙ্গে হিটলারকে জার্মানির গর্ব বলেও ব্যাখ্যা করা হয়। পরে অবশ্য চাপে পড়ে সেই বইটি তুলে নেওয়া হয়।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications