১১৪ ফিটের যীশুখ্রিস্টের মূর্তির প্রস্তাব, বিরোধিতায় বিজেপি–আরএসএস
১১৪ ফিটের যীশুখ্রিস্টের মূর্তির প্রস্তাব, বিরোধিতায় বিজেপি–আরএসএস
যীশুখ্রিস্টের মূর্তি বসানোর প্রস্তাবের বিরোধিতায় প্রতিবাদে নামল বিজেপি–আরএসএস। জানা গিয়েছে, কনকপুরের কপালিবেট্টাতে ১১৪ ফিট উঁচু যীশুক্রীস্টের মূর্তি নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু এই প্রস্তাবের বিরুদ্ধেই কপালিবেট্টায় একশোরও বেশি বিজেপি সমর্থক 'কনকপুরা চলো’ প্রতিবাদে সামিল হয়েছেন।

এই মূর্তি নির্মাণ প্রকল্পের মূল কারিগর কংগ্রেসের ক্ষমতাবান নেতা ডিকে শিবকুমারের। তিনি তাঁর দলের কর্মীদের সচেতন করে বলেছেন যে, 'আমি সকলের কাছে অনুরোধ করছি যে কোনও প্ররোচনা বা উস্কানিতে পা দেবেন না।’ শহরে শান্তি–শৃঙ্খলা বজায় রাখার জন্য হাজারেরও বেশি পুলিশ নিয়োগ করেছে স্থানীয় প্রশাসন। জানা গিয়েছে, শিবকুমারের কেন্দ্র হরোবেলা গ্রামে খ্রিস্টানদেরই আধিপত্য। গত ৪০০ বছর ধরে এই সম্প্রদায় এখানে বাস করছেন।
বড়দিনের সময়ই ডিকে শিবকুমার ট্রাস্টকে জমির নথিপত্র হস্তান্তর করে, যেখানে এই মূর্তিটি গড়ে তোলা হবে। এই ট্রাস্টই মূর্তি তৈরি দায়িত্ব নিয়েছে। কঠিন গ্রানাইট পাথর দিয়ে এই মূর্তিটি তৈরি করা হবে। মূর্তির উচ্চতা ১১৪ ফিট হবে এবং পা হবে ১৩ ফিটের, যা ইতিমধ্যে স্থাপন করা হয়ে গিয়েছে। ব্রাজিলের রিও দি জেনেইরোতে রয়েছে ৯৮ ফিট ও ২৬ ফিটের পা নিয়ে যিশুখ্রিস্ট। কিন্তু তার থেকেও উঁচু হবে এই যীশুক্রীস্টের মূর্তিটি।












Click it and Unblock the Notifications