'২০১৯ এর ভোটে জিতবে না, জানে বিজেপি' মিজোরামে ঝাঁঝালো দাবি রাহুলের

রাহুল বললেন, ২০১৯ সালের ভোটে জিতবে না, তা ভালো করেই জানে বিজেপি।

মিজোরামে ভোটের প্রচারে গিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বুঝিয়ে দিলেন বিজেপিকে ভোটে এক ইঞ্চি জমি ছাড়বেন না তিনি। বিধানসভা ভোটের প্রচারের লোকসভার প্রসঙ্গ টেনে এনে রাহুল বললেন, ২০১৯ সালের ভোটে জিতবে না, তা ভালো করেই জানে বিজেপি। এভাবেই বিজেপিকে বিঁধলেন তিনি।

২০১৯ এর ভোটে জিতবে না, জানে বিজেপি মিজোরামে ঝাঁঝালো দাবি রাহুলের

মিজোরামের চম্পাইয়ে এদিন প্রথম নির্বাচনী সভা করেন রাহুল। দাবি করেন, বিজেপি ও আরএসএস দেশ ও রাজ্যের সংষ্কৃতিতে ধ্বংস করছে। আরএসএস ও বিজেপি জানে মিজোরামের ভোটে প্রবেশের এটাই সুযোগ।

২৮ নভেম্বর ৪০ বিধানসভা আসনে মিজোরামে এক দফায় ভোট হবে। এটাই একমাত্র রাজ্য যেখানে কংগ্রেস ক্ষমতায় রয়েছে। বাকী সব জায়গায় বিজেপি এককভাবে অথবা জোট করে সরকারে রয়েছে।

বলা হচ্ছে, বিজেপি মিজো ন্যাশনাল ফ্রন্টের হাত ধরতে পারে। যা শুনে রাহুল বলছেন, মিজো ফ্রন্ট বিজেপি ও আরএসএসকে সাহায্য করছে এটা খুব খারাপ বিষয়। কারণ এঁরা দেশের সংষ্কৃতিকে নষ্ট করে দিচ্ছেন। একমাত্র কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়ছে বলেও রাহুল দাবি করেন।

কংগ্রেস আমলে শেষ দশ বছরে রাজ্য়ের অর্থনৈতিক উন্নতির কথা মনে করিয়ে দেন রাহুল। মুখ্যমন্ত্রী লাল থানহাওলা দারুণ কাজ করেছেন। একদশকে মানুষের রোজগার দ্বিগুণ হয়েছে বলেও দাবি করেছেন কংগ্রেস সভাপতি। মিজোরামকে পূর্ব ভারতের প্রবেশদ্বার বানানোর দাবি জানিয়েছেন। সঙ্গে একবছরে ১১ হাজার নতুন কর্মসংস্থানের ঘোষণাও করেছেন রাহুল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+