সব বাংলাদেশি অসমে চলে আসবে! একের পর এক গুজব রুখতে তদন্ত দাবি বিজেপি সাংসদের

নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯ রাজ্যসভায় পাশ হয়েছে। কিন্তু এরই বিরুদ্ধে অসম এবং উত্তর পূর্বের বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে পুরোদমে।

নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯ রাজ্যসভায় পাশ হয়েছে। কিন্তু এরই বিরুদ্ধে অসম এবং উত্তর পূর্বের বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে পুরোদমে। অসম থেকে বিজেপির রাজ্যসভার সাংসদ কামাখ্যা প্রসাদ তাসা এদিন রাজ্যে অশান্তি উস্কে দেওয়ার গুজব নিয়ে উচ্চ পর্যায়ের তদন্তের আহ্বান জানিয়েছেন।

 গুজব কাটাতে তদন্ত দাবি

গুজব কাটাতে তদন্ত দাবি

বিজেপি সাংসদ তাসা জানিয়েছেন, সব বাংলাদেশি অসমে চলে আসবে, এমন গুজব ছড়িয়েছে। কিন্তু কারা এই কাজ করছে খতিয়ে দেখতে হবে। পাশাপাশি কারা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে উত্তেজিত করে তুলছে, তাও তদন্ত করে দেখতে হবে। সেই জন্যই এই বিষয়টে তদন্ত করার দাবি জানানো হয়েছে, বলে জানিয়েছেন বিজেপি সাংসদ। স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করবেন, এই ধরনের গুজব কাটাতে কোনও ব্যবস্থা করা যায় কিনা তা খতিয়ে দেখতে।

দলের সঙ্গেই রয়েছেন বিজেপি সাংসদ

দলের সঙ্গেই রয়েছেন বিজেপি সাংসদ

এদিন তিনি বলেন. বিলেই পরিষ্কার করে দেওয়া হয়েছে, আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে আগত ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়া হবে। তিনি বলেন, যাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন তাঁদের তিনি দোষ দেবেন না। তবে কেউ বলছেন, অসম শেষ হয়ে যাবে। এইভাবে উত্তেজিত করা হচ্ছে। কিন্তু কে এইসব করছে তা তদন্ত করে দেখা উচিত।

অমিত শাহের পাশে

অমিত শাহের পাশে

বিজেপি সাংসদ অমিত শাহকে শক্তিশালী বলেও বর্ণনা করেছেন। তিনি বলেছেন, উত্তর পূর্বে পরিকল্পনা করে গুজব ছড়ানো হচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অসমবাসী তথা উত্তরপূর্বের পাশেই রয়েছেন। সেই কারণে প্রধানমন্ত্রীই হোন কিংবা প্রতিরক্ষা মন্ত্রী, সবাই উত্তর পূর্বে সফর করছেন।

 ডিব্রুগড়ে অনির্দিষ্টকালের কারফিউ

ডিব্রুগড়ে অনির্দিষ্টকালের কারফিউ

অসমে গুয়াহাটি এবং ডিব্রুগড় শহরে অনির্দিষ্টকালের জন্য কার্ফু জারি করা হয়েছে। প্রশাসনে তরফ থেকে অসমের ১০ টি জেলা লখিমপুর, তিনসুকিয়া, ধেমাজি, ডিব্রুগড়, চাড়াইদেও, শিবসাগর, জোরহাট, গোলাঘাট, কামরূপ(মেট্রো) এবং কামরূপে মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত করে দিয়েছে প্রশাসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+