মধ্যপ্রদেশে ভোটে জিততে নয়া গিমিক! জাদুর দেখিয়ে ভোটে জিততে নামছে বিজেপি
মধ্যপ্রদেশে এবার জিতলে পরপর চারবার জয় পাবে বিজেপি। আর সেই ধারা বজায় রাখতে উন্নয়নের বার্তা তো রয়েইছে, পাশাপাশি অন্য গিমিকেরও ভরসায় রয়েছে বিজেপি।
মধ্যপ্রদেশে এবার জিতলে পরপর চারবার জয় পাবে বিজেপি। আর সেই ধারা বজায় রাখতে উন্নয়নের বার্তা তো রয়েইছে, পাশাপাশি অন্য গিমিকেরও ভরসায় রয়েছে বিজেপি। গত ১৫ বছরে বিজেপি সরকার মধ্যপ্রদেশে কী কাজ করেছে তা মানুষের কাছে পৌঁছে দিতে জাদুর ভরসা নিয়েছে বিজেপি। জাদুকরদের একটি দলকে ভাড়া করা হয়েছে। তাঁরা এলাকায় এলাকায় গিয়ে জাদু দেখিয়ে বিজেপির হয়ে প্রচার করবেন।

অভিনব পরিকল্পনা
শেষ ১৫ বছরে বিজেপি সরকারের আমলে মধ্যপ্রদেশে কেমন উন্নয়ন হয়েছে, আর তার আগে কংগ্রেস সরকারের আমলে এই রাজ্যের হাল কেমন ছিল। এমন পরিকল্পনার কথাই জানিয়েছেন বিজেপির মুখপাত্র রজনীশ আগরওয়াল।

নানা এলাকায় ম্যাজিক শো
বলা হয়েছে, রাজ্যের বিভিন্ন এলাকায় জনবহুল স্থানে ম্যাজিক শো দেখানো হবে। তার মাধ্যমেই উন্নয়নের বার্তা ছড়িয়ে দেওয়া হবে। তবে কতজন জাদুকরকে ভাড়া করা হবে সেই সংখ্যাটা এখনও চূড়ান্ত হয়নি। বাজেট চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে।

দুই সরকারের তুলনা
ম্যাজিক শো-এ ১৯৯৩ থেকে ২০০৩ সাল পর্যন্ত দিগ্বিজয় সিংয়ের সরকারের আমলে কেমন হতশ্রী অবস্থা ছিল ও এখন শিবরাজ সিং চৌহানের আমলে কেমন সুন্দর হয়েছে তা ম্যাজিকের মাধ্যমে তুলে ধরা হবে।

নভেম্বরের শেষে ভোট
আগামী ২৮ নভেম্বর মধ্যপ্রদেশের ২৩০টি বিধানসভা আসনে এক দফায় ভোটগ্রহণ হবে। ১১ ডিসেম্বর বাকী চার রাজ্যের সঙ্গে ফলাফল ঘোষণা হবে।












Click it and Unblock the Notifications