‘গুপ্ত’ বিদেশ সফরেই কী টিকা নিয়েছেন রাহুল? মোদীকে আক্রমণের পরেই পাল্টা খোঁচা বিজেপির
‘গুপ্ত’ বিদেশ সফরেই কী টিকা নিয়েছেন রাহুল? মোদীকে আক্রমণের পরেই পাল্টা খোঁচা বিজেপির
বড়সড় টিকা ঘাটতির মুখে গোটা দেশ। ভ্যাকসিন ভাঁড়ার শেষ হওয়ায় উদ্বেগ বাড়ছে একের পর এক রাজ্যে। এদিকে এরইমধ্যে ১১ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত 'টিকা উৎসব’ পালনের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে এই ইস্যুকে হাতিয়ার করে ইতিমধ্যেই টুইটারে মোদীর বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুলের দাবি টিকার ঘাটতি খুবই গুরুতর বিষয়। এটা কোনও উৎসব নয়। এবার তারই পাল্টা জবাব দিল বিজেপি।

প্রসঙ্গত উল্লেখ্য, এদিন টিকা সঙ্কট নিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে রাহুল লেখেন, “করোনা সঙ্কটের সময় ভ্যাকসিনের ঘাটতি একটি অতি গুরুতর সমস্যা। এই কঠিন সময় পক্ষপাত না করে সমস্ত রাজ্যকে সমান ভাবে সাহায্য করুক সরকার।” এমনকী এই জরুরি অবস্থার মধ্যে কেন্দ্রের টিকা রফতানির সিদ্ধান্ত নিয়ে কড়া সমালোচনা করেন রাহুল। রাহুলের আক্রমণের পরেই এদিন পাল্টা জবাব দেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বরিষ্ঠ বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ।
After failing as a part-time politician, has Rahul Gandhi switched to full time lobbying? First he lobbied for fighter plane companies by trying to derail India’s acquisition programme. Now he is lobbying for pharma companies by asking for arbitrary approvals for foreign vaccines
— Ravi Shankar Prasad (@rsprasad) April 9, 2021
টুইটারে পাল্টা বাক্যবানে রবিশঙ্কর লেখেন, “ ভারতে কোনা টিকা সঙ্কট নেই। কিন্তু রাজনৈতিক মহলে পাত্তা না পেয়ে মনোরোগে ভুগছেন রাহুল। তিনি কেন এখনও করোনা টিকা নেননি ? না আসল চিত্র দেখেও তিনি দেখতে চাইছেন না? নাকি তার অজস্র গুপ্ত বিদেশ সফরেই নিয়ে ফেলেছেন করোনা টিকা?” এমনকী পক্ষপাতের অভিযোগ প্রসঙ্গেও এদিন পাল্টা কংগ্রেসের তুলোধনা করেন রবিশঙ্কর। এমনকী মহারাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থার করুন পরিণতির জন্য কংগ্রেস-শিবসেনা-এনসিপি জোটকেও কাঠগড়ায় তোলেন তিনি।












Click it and Unblock the Notifications