২০১৯-এ যোগী-রাজ্যে মা-ছেলের আসন বাঁচবে তো! রাহুলকে পরামর্শ মোদীর দলের

নরেন্দ্র মোদী রাণসীতে হারবেন বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন রাহুল গান্ধী। তাঁর এই কথার সমর্থনে দিয়েছিলেন যুক্তিও। বিজেপি এবার রাহুলের সেই মন্তব্যের কড়া জবাব দিল।

আগামী লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী রাণসীতে হারবেন বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন রাহুল গান্ধী। তাঁর এই কথার সমর্থনে দিয়েছিলেন যুক্তিও। বিজেপি এবার রাহুলের সেই মন্তব্যের কড়া জবাব দিল। বিজেপি এবার প্রশ্ন তুলল, আসন্ন ২০১৯-এ লোকসভায় মা ও ছেলের আসন বাঁচাতে পারবে তো কংগ্রেস!

২০১৯-এ যোগী-রাজ্যে মা-ছেলের আসন বাঁচবে তো! রাহুলকে পরামর্শ মোদীর দলের

উল্লেখ্য, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী যথাক্রমে উত্তরপ্রদেশের আমেথি ও রায়বেরিলি থেকে ভোটে দাঁড়ান। আর বরাবর এই দুটি আসন দখলে রাখে কংগ্রেস। তবে গতবার রাহুলের বিপক্ষে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি জোর লড়াই দিয়েছিলেন। এবার রাহুল গান্ধী মোদীর আসন নিয়ে প্রশ্ন তুলতেই পাল্টা রাহুল ও সোনিয়ার লোকসভা আসন নিয়ে খোঁচা দিল বিজেপি।

সম্প্রতি উত্তরপ্রদেশে দুটি লোকসভা আসনে হেরেছে বিজেপি। এমনকী উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর আসনে বিজেপিকে পর্যুদস্ত করে দিয়েছে জোট প্রার্থী। সেই অঙ্কেই এবার বারাণসীতে মোদী হারবেন বলে মন্তব্য করেন রাহুল গান্ধী। তাঁর এই মন্তব্যের জবাব দেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনিল বলুনি।

তিনি বলেন, 'রাহুল গান্ধীর উচিত অন্যের আসনের কথা না ভেবে, নিজের ও মায়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা। নিজেদের কেন্দ্রে কোনও উন্নয়ন করেননি রাহুল-সোনিয়া। এবার ভোটে তাই সেই জবাব পাবেন ওঁরা। মানুষ ওঁদের উপর হতাশ। তার প্রতিফলন পড়বেই। নিজেরাই এবার জিততে পারবেন না, আর মোদীকে হারানো তো দূর অস্ত।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+