কংগ্রেসের নাম পাল্টে 'মুসলিম লিগ' আখ্যা দিল বিজেপি! সম্বিত পাত্র জানালেন নামকরণের কারণ
কংগ্রেসকে 'মুসলিম লিগ' বলে আখ্যা বিজেপির! সম্বিত পাত্র জানালেন নামকরণের কারণ
ধর্মের নামে রাজনীতি করছে জাতীয় কংগ্রেস, এই অভিযোগ তুলে এবার কংগ্রেসকে বিঁধলেন বিজেপি নেতা সম্বিত পাত্র। শুধু তাই নয়, স্বাধীনতা আন্দোলনের সময়ের রাজনৈতিক দল কংগ্রেসের সঙ্গে সেই সময়েরই আরও একটি দল 'মুসলিম লিগ ' এর তুলনা করেন সম্বিত পাত্র। পাশাপাশি জানিয়ে দেন এই তুলনার কারণ।

বিজেপির তোপ
দিল্লিতে একটি সাংবাদিক সম্মেলনে যোগ দিয়ে সম্বিত পাত্র দাবি করেন, সোনিয়া গান্ধী ও অশোক চভনকে ক্ষমা চাইতে হবে। বিজেপির বক্তব্য, কংগ্রেস নেতারা দাবি করেছেন মুসলিমদের আবেদনে সাড়া দিয়েই তারা মহারাষ্ট্রে শিবসেনার সঙ্গে হাত মেলান । এর আগে কংগ্রেস জানিয়েছে মুসলিমদের ডাকে সাড়া দিয়েই তারা সরকার গড়েছে মহারাষ্ট্রে। এদিকে, কেবল একটি ধর্মের প্রতি কংগ্রেসের এমন বার্তা দেওয়ার পর বিজেপি একচুল জমিও ছাড়েনি 'ধর্মের নামে রাজনীতি'র প্রসঙ্গ তুলতে।

কী বলেছেন সম্বিত পাত্র?
এদিন নয়া দিল্লিতে একটি সাংবাদিক সম্মেলনে সম্বিত পাত্র মহারাষ্ট্র প্রসঙ্গে বলেন, 'কংগ্রেস নেতারা বলেছেন আমরা মহারাষ্ট্রে শিবসেনার সঙ্গে সরকার গড়েছি মুসলিম ভাইদের ডাকে সাড়া দিয়ে। মুসলিমরা বলছিলেন বিজেপি তাদের মুখ্য শত্রু। তাউ শিবসেনার সঙ্গে সরকার গড়েছি। এটা একটা তোষণমূলক বার্তা প্রাক্তন মুখ্যমন্ত্রীর তরফে।'

কংগ্রেসের নাম 'মুসলিম লিগ'
কংগ্রেস কেবল একটি ধর্মের কথাই বারবার বলছে বলে এদিন অভিযোগ করেন বিজেপির সম্বিত পাত্র। আর সেই মর্মে কংগ্রেসকে 'মুসলিম লিগ' বলে দাবি করেন সম্বিত পাত্র। পাশপাশি তিনি এআইএমএম এর আওয়েসিকেও 'নয়া জিন্নাহ' বলে দাবি করেছেন।

মুসলিম লিগ প্রসঙ্গ ও সম্বিত পাত্র
কংগ্রেসকে তোপের সুরে সম্বিত পাত্র বলেন, ' এর মানে কি এরকম, যে কংগ্রেস সরকার গঠন করে মুসলিমদের জিজ্ঞাসা করে? মুসলিমদের জন্যই কি সরকার গঠিত হয়? .. ' এরপরই তিনি বলেন,' কংগ্রেসের নাম পাল্টে হওয়া উচিত মুসলিম লিগ কংগ্রেস। ওরা শুধু মুসলিমদের কথাই বলেন, মেরুকরণ করতে চান।'এরপরই তিনি চেনা সুরে ফের একবার 'হাত' শিবির কে আক্রমণ করে সম্বিত পাত্র বলেন, ১৯৪৭ সালে দেশ ভাগ হয়েছে কেবল জিন্নাহ ও নেহরুর জন্য।












Click it and Unblock the Notifications