প্রাক্তন তৃণমূল নেতাদের উপরেই ভরসা বিজেপির, টিকিট পেলেন ‘মাস্টারমশাই’, ভরসা রাজীব-প্রবীরেও

প্রাক্তন তৃণমূল নেতাদের উপরেই ভরসা বিজেপির, টিকিট পেলেন ‘মাস্টারমশাই’, ভরসা রাজীব-প্রবীরেও

দিন যত গড়াচ্ছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। শেষ মূহূর্তের নির্বাচনী প্রচারে এক বিন্দুও মাটি ছাড়তে নারাজ শাসক বিরোধী কোনও পক্ষই। এদিকে নন্দীগ্রামে আহত হওয়ার পর এদিনই হুইলচেয়ারে ফের প্রচারে বেরিয়ে পড়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। অন্যদিকে রবিবারই তৃতীয় ও চতুর্থ দফায় ৬৩ টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। সাংসদ, মন্ত্রী তারকা প্রার্থীদের পাশাপাশি যাতে জায়গা পেয়েছেন সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া একাধিক বড় মুখ।

টিকিট পেলেন মাস্টারমশাই, ভরসা রাজীবেও

টিকিট পেলেন মাস্টারমশাই, ভরসা রাজীবেও

আসন্ন নির্বাচনে বিজেপির টিকিটে ভোটে লড়তে দেখা যেতে চলেছে রবীন্দ্রনাথ ভট্টাচার্য, রাজীবন বন্দোপাধ্যায়, প্রবীর ঘোষাল, দীপক হালদারের মতো একাধিক পোড়খাওয়া রাজনীতিবিদদের। যা সাম্প্রতিক অতীতেই ঘাসফুল শিবিরের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে পদ্ম শিবিরের ঝাণ্ডা ধরেছেন। পাঁচলা তৃণমূল থেকে বিজেপিতে এসে এবারের গেরুয়া শিবিরের প্রার্থী হয়েছেন মোহিত ঘাঁটি। এছাড়াও আসন্ন নির্বাচনে বিজেপির তরফে টিকিট পেয়েছেন কোচবিহারের বিজেপি নেতা নিশীথ প্রামানিক। গত লোকসভা নির্বাচনের আগেও দল বদলাতে দেখা যায় তাকেও।

বিজেপির প্রার্থী তালিকায় বড়সড় চমক

বিজেপির প্রার্থী তালিকায় বড়সড় চমক

প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকদিন তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই প্রার্থীপদ না পেয়ে প্রকাশ্যেই দলনেত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় রবীন্দ্রনাথ ভট্টাচার্য, সোনালি গুহর মতো তৃণমূলের এককালের দোর্দণ্ডপ্রতাপ নেতা-নেত্রীদের। এমনকী দীর্ঘায়িত জল্পনা সত্যি করে বিজেপিতে যোগও দেন কিছুদিন আগে। এবার তাদের সিংহভাগই পেয়ে গেলেন ভোটের টিকিট। যা নিয়ে সরগরম বাংলার রাজ্য-রাজনীতি।

 সিঙ্গুরের নির্বাচনী লড়াই নিয়ে কী প্রতিক্রিয়া দিলেন রবীন্দ্রনাথ ?

সিঙ্গুরের নির্বাচনী লড়াই নিয়ে কী প্রতিক্রিয়া দিলেন রবীন্দ্রনাথ ?

এদিকে বিজেপির টিকিটে লড়ার সুযোগ পেয়ে কার্যত খুশিই দেখাচ্ছে সিঙ্গুরের চার বারের বিধায়ক তথা ৮৯ বছরের বর্ষীয়ান রাজনীতিবিদ রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে। এমনকী যে বয়সের কারণে তৃণমূল তাঁকে টিকিট দেয়নি বলে শোনা যায় সেই অভিযোগকেও এদিন একপ্রকার ফুৎকারে উড়িয়ে দিলেন তিনি। আসন্ন নির্বাচনী লড়াই প্রসঙ্গে বলতে গিয়ে রবীন্দ্রনাথকে বলতে শোনা যায়, " বয়স হলেও এখনও আমার লড়াইয়ের ক্ষমতা হারিয়ে যায়নি। আমার মনে এখনও কোনও বয়সের ছাপ পড়েনি। আমি জনগণকে বিশ্বাস করি। তারাও আমাকে আমাকে ২০ বছর ধরে বিশ্বাস করেছেন। সেই বিশ্বাস এখও অটুট থাকবে বলে আমি মনে করি। সমস্ত বিতর্কের উর্ধে উঠে ব্যক্তি রবীন্দ্রনাথকে দেখেই তারা ভোট দেবেন।"

প্রাক্তন তৃণমূল বিধায়কদের উপরেই ভরসা বিজেপির

প্রাক্তন তৃণমূল বিধায়কদের উপরেই ভরসা বিজেপির

রবীন্দ্রনাথের পাশাপাশি ভোটের টিকিট পেয়েছেন তৃণমূল সরকারের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়। ডোমজুড় থেকেই গেরুয়া শিবিরের হয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বীতা করতে চলেছেন তিনি। টিকিট পেয়েছেন ডায়মন্ডহারবারের বিধায়ক দীপক হালদার। যাতে খোদ অভিষেক বন্দোপাধ্যায়ের গড়েই গতমাসে জোর ধাক্কা খায় তৃণমূলকে। এবার সেই দীপক হালদারই লড়তে চলেছেন বিজেপির টিকিটে। এমনকী গোষ্ঠী কোন্দলের কারণে 'দলে থেকে কাজ করতে পারছেন না' বলে সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী প্রবীর ঘোষালকে টিকিট দিয়েছে বিজেপি। তিনি লড়বেন তারই পুরোন নির্বাচনী কেন্দ্র উত্তরপাড়াতেই।

কী বলছে শাসক তৃণমূল ?

কী বলছে শাসক তৃণমূল ?

অন্যদিকে শাসকদলের অভিযোগ নিজেদের ভাঁড়ারে টান পড়াতেই তৃণমূলের নেতাদের টাকা দিয়ে কিনে প্রার্থী করতে হচ্ছে বিজেপিকে। এমনকী বাস্তবের মাটিতে কোনও জননেতা না থাকাতেই একাধিক তারকা, কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদদের প্রার্থী করতে হচ্ছে। টালিগঞ্জ থেকে দাঁড়চ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। চুঁচূড়া থেকে লড়ছেন হুগলীর সাংসদ লকেট চট্টোপাধ্যায়। যদিও এবারে তৃণমূলের প্রার্থী তালিকাতেও তারকা প্রার্থীদের লিস্ট ছাপিয়ে গিয়েছে অতীতের সমস্ত রেকর্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+