নোট বাতিল দিবসের আগে বিরোধীদের খোঁচা দিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও প্রকাশ বিজেপির
নোট বাতিলের নতুন ভিডিওয় সেই সুরেই নাম নাম করে আক্রমণ করা হয়েছে বিরোধীদের।
কংগ্রেস সহ বিরোধীরা যখন নোট বাতিলের বর্ষপূর্তিতে কালা দিবস পালন করার ডাক দিয়েছে, সেভাবেই বিজেপিও বুধবার নোট বাতিলের বর্ষপূর্তিতে কালো টাকা বিরোধী দিবস পালন করবে বলে আগে থেকে সিদ্ধান্ত নিয়েছে।

গতবছরের ৮ নভেম্বর জাতির উদ্দেশে ভাষণ দিয়ে পুরনো ৫০০ ও ১ হাজারের নোট বাতিল করে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক ঝটকায় দেশের ৮৬ শতাংশ নগদ বাতিল হয়ে যায়। যা দেখে বিরোধীরা হইহই করে উঠেছিল। তবে কেন্দ্রের বক্তব্য ছিল, কালো টাকা ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার।
নোট বাতিলের ঘটনার পর প্রায় সব জায়গাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিরোধী দলের কালো টাকার কারবারিরা নোট বাতিলের পরে সমস্যায় পড়ে গিয়েছেন। দুর্নীতি করতে পারছে না বলেই বিরোধীরা হইচই করছে। নোট বাতিলের নতুন ভিডিওয় সেই সুরেই নাম নাম করে আক্রমণ করা হয়েছে বিরোধীদের। সঙ্গে এটাও সংক্ষেপে জানানো হয়েছে যে নোট বাতিলের ফলে ভারতীয় অর্থনীতিতে কী সুফল মিলেছে। একনজরে দেখে নিন ভিডিওটি।












Click it and Unblock the Notifications