রাফায়েল চুক্তি নিয়ে কংগ্রেসকে পাল্টা দিল বিজেপি, দেখুন ভিডিও
বিজেপি একটি ভিডিও প্রকাশ করেছে। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।
ফ্রান্সের সঙ্গে রাফায়েল চুক্তি নিয়ে কংগ্রেস সহ বিরোধীরা নানা প্রশ্ন তুলেছে। প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমনকেও বাক্যবাণে বিদ্ধ করেছে। বলা হয়েছে, সীতারমন মিথ্যা ভাষণ দিচ্ছেন। বিজেপি সেই আক্রমণের পাল্টা হিসাবে একটি ভিডিও প্রকাশ করেছে। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।

সেই ভিডিওতে টিভি অভিনেত্রী পল্লবী জোশীকে ভিডিওতে একটি গল্প বলতে শোনা যাচ্ছে। সেই গল্পের মোড়কে রাফায়েল চুক্তি নিয়ে কেন্দ্র সরকার কীভাবে স্বচ্ছ্বতার সঙ্গে এগিয়েছে তা বোঝানোর চেষ্টা করেছেন তিনি। একইসঙ্গে পুরনো কংগ্রেস সরকার কীভাবে চুক্তি নিয়ে মানুষকে ভুল বুঝিয়ে এসেছে তাও বোঝানোর চেষ্টা করা হয়েছে।
সোমবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী রাফায়েল চুক্তি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করেন। বলেন, আসুন একটি বিতর্ক হোক আমার আর নরেন্দ্র মোদীর মধ্যে রাফায়েল চুক্তি নিয়ে। অর্থাৎ খোলাখুলি চ্যালেঞ্জ তিনি ছুড়ে দিয়েছেন। কেন্দ্রকে আক্রমণ করে রাহুল বলেছেন, নির্মলা সীতারমনের কথায় ভারত ও ফ্রান্সের গোপন চুক্তি হয়েছে। তাই নাকি এই বিষয়ে কিছু বলা যাবে না। এই বিষয়টি আদৌও সত্যি কিনা তা নিয়ে রাহুল সন্দেহ প্রকাশ করেছেন।
Trapped in the web of lies on #RafaleDeal? Watch this simplified explanation. pic.twitter.com/57BY6vKrwM
— BJP (@BJP4India) 13 August 2018












Click it and Unblock the Notifications