পি সি সরকার, জর্জ বেকার লোকসভা ভোটে লড়বেন বিজেপি টিকিটে

প্রথম দফার তালিকায় যে ৫৪টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে, তার মধ্যে ১৭টি আসনই পশ্চিমবঙ্গে। জলপাইগুড়ি থেকে বিজেপি-র টিকিটে লড়বেন প্রাক্তন আইপিএস অফিসার সত্যলাল সরকার। আর এক অবসরপ্রাপ্ত আইপিএস সুজিতকুমার ঘোষ লড়বেন মুর্শিদাবাদ থেকে। প্রাক্তন মন্ত্রী সত্যব্রত মুখোপাধ্যায় বা জুলুবাবু লড়বেন কৃষ্ণনগর থেকে। প্রসঙ্গত, জুলুবাবু এনডিএ আমলে এই কৃষ্ণনগর থেকেই জিতে মন্ত্রী হয়েছিলেন। আর এক প্রাক্তন মন্ত্রী তপন শিকদার দাঁড়াচ্ছেন দমদম থেকে। জাদুকর পি সি সরকার (জুনিয়র) লড়বেন বারাসত থেকে। হাওড়া আসনে প্রার্থী হলেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা জর্জ বেকার। রাজ্য সভাপতি রাহুল সিনহাকে কলকাতা উত্তর আসনে প্রার্থী করা হয়েছে। প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় প্রার্থী হয়েছেন কলকাতা দক্ষিণ আসন থেকে।
প্রথম দফায় ৫৪ জনের নাম ঘোষণা
এ ছাড়াও কোচবিহার, বালুরঘাট, রাণাঘাট, ডায়মন্ড হারবার, উলুবেড়িয়া, বাঁকুড়া ইত্যাদি আসনেও প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি।
পশ্চিমবঙ্গ ছাড়াও অরুণাচলপ্রদেশে ২টি, মণিপুরের ২টি, গোয়ার ২টি, ওডিশার ৬টি, মহারাষ্ট্রের ১৭টি, হিমাচলপ্রদেশের ৩টি এবং জম্মু-কাশ্মীরের ৫টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
নাগপুর আসনে প্রার্থী হয়েছেন বিজেপি প্রাক্তন সর্বভারতীয় সভাপতি নীতিন গড়করি, বীদ থেকে ফের প্রার্থী হয়েছেন সাংসদ গোপীনাথ মুন্ডে। জম্মু-কাশ্মীরের পাঁচটি আসনের দু'টিতে সংখ্যালঘু প্রার্থীদের মনোনয়ন দিয়েছে বিজেপ। দলের সভাপতি রাজনাথ সিং বলেছেন, সংখ্যালঘুদের পাশাপাশি আদিবাসী, দলিতদের নাম রাখা হয়েছে প্রথম দফার তালিকায়। বাকি দফায়ও সংখ্যালঘু, আদিবাসীদের মনোনয়ন দেবে বিজেপি। সামাজিক ক্ষমতায়ন ঘটাতেই দলের এই সিদ্ধান্ত বলে জানান তিনি।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications