প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে প্রচার গান! প্রকাশ করল বিজেপি
লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য তৈরি প্রচার গান প্রকাশ করল বিজেপি। গানে গলা মিলিয়েছেন, সরলা শিন্ডে, শৈলেন্দ্র নিসারগন্ধ এবং অভিজিৎ শিন্ডে।
লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য তৈরি প্রচার গান প্রকাশ করল বিজেপি। গানে গলা মিলিয়েছেন, সরলা শিন্ডে, শৈলেন্দ্র নিসারগন্ধ এবং অভিজিৎ শিন্ডে। গানে শেষ ৫ বছরে প্রধানমন্ত্রীর নেতৃত্বকে তুলে ধরা হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং জাতীয় সুরক্ষা নিয়ে প্রধানমন্ত্রীর পদক্ষেপের কথা তুলে ধরা হয়েছে এই গানে।

গান রেকর্ড করা হয়েছে আলাপ স্টুডিও-য়। গানে রয়েছে সবকা সাথ, সবকা বিকাশের কথা এবং মোদীর সাফল্যের কথাও তুলে ধরা হয়েছে। বিজেপির নির্বাচনী প্রচারের নেতৃত্ব দিচ্ছেন নরেন্দ্র মোদী। অন্যদিকে আগেরবারের মতো এবারেও তিনি বারাণসী থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছে দল। সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে কোনও চেষ্টাই বাদ দেওয়া হচ্ছে না।
নির্বাচনের সময়ে সাধারণ জনগণের কাছে পৌঁছতে বিভিন্ন উপায় অবলম্বন করছে বিভিন্ন রাজনৈতিক দল। তাতে বাদ নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর দল বিজেপি। এরই মধ্যে বিজেপির তরফে যাঁদের টুইটার অ্যাকাউন্ট রয়েছে, তাঁদের সবার নামের আগে চৌকিদার শব্দ যোগ করা হয়েছে। এবার এর সঙ্গে যুক্ত হল প্রধানমন্ত্রীর জন্য প্রচার গান।












Click it and Unblock the Notifications