মণিপুরে প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি, নিজের গড়েই প্রার্থী বীরেন সিং

পাঁচ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন। সব রাজ্যে প্রায় প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। এবার মণিপুরে প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। এই রাজ্য বিজেপি একাই লড়বে। তাই এখানে যে ৬০টি আসন রয়েছে সেই আসনের প্রার্থীদের নাম ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি। এখানে দেখা গিয়েছে নিজের কেন্দ্র থেকেই লড়ছেন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী বীরেন সিং।

মণিপুরে প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি, নিজের গড়েই প্রার্থী বীরেন সিং

বীরেন সিং লড়ছেন হেনিংগাং কেন্দ্র থেকে। ২০০২ সাল থেকে আজ ২০২২। কুড়ি বছর ধরে তিনি এই কেন্দ্রের বিধায়ক। তাই সেখান থেকেই ফের দলের হয়ে প্রার্থী হয়েছেন তিনি। তবে মজা অন্য জায়গায়। তিনি এই কেন্দ্র থেকে বিভিন্ন দলের হয়ে জিতে এসেছেন। প্রাক্তন ফুটবলার বীরেন সিং ২০০২-তে বিধানসভা নির্বাচনে ডেমোক্রেটিক রিভোলোসিনারি পিপলস পার্টির হয়ে হেনিংগাং কেন্দ্রে থেকে লড়ে জিতেছিলেন । কংগ্রেসের টিকিট জেতেন ২০০৭ ও ২০১২ সালের মণিপুরের বিধানসভা নির্বাচনে। এরপর চলে আসেন বিজেপিতে। ২০১৭ বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে দাঁড়ান। সেই টিকিটেও তিনি জিতে যান। তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী হন। ২০১৭ সালে ওই কেন্দ্র থেকে ভাগ্যক্রমে জিতে যান তিনি। অঙ্ক বলছে বিরোধীদের ভোট ভাগাভাগি হয়ে গিয়েছিল ম আর সেটাই তাঁকে জিতিয়ে দেয়। ২০১৭ সালের মণিপুর বিধানসভা নির্বাচনে বীরেন সিং পেয়েছিলেন মাত্র ১০,৪৩৯টি ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তৃণমূল কংগ্রেসের পানজিজাম সরতচন্দ্র সিং। তিনি পেয়েছিলেন ৯,২৩৩টি ভোট। একদম কাঁটায় কাঁটায় লড়াই। তৃতীয় স্থানে থাকা কংগ্রেস প্রার্থীও পেয়েছিলেন ৭,২৩৯টি ভোট। এদের জোট থাকলে বীরেন সিং জিতলেন না। জোট নেই, তাই হাজারের কিছু বেশি ভোটে জিতে মুখ্যমন্ত্রী হয়ে যান তিনি। এবারেও সেই আসন থেকে লড়বেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।

২০১৭ সালে মণিপুরে বিজেপি ক্ষমতাতেও আসত না। অমিত শাহের সেই পুরনো ঘর ভাঙানো স্ট্র্যাটেজিতে জিতে যায় বিজেপি। ওই বিধানসভা নির্বাচনে কংগ্রেস একক বৃহত্তম দল হিসেবে ২৮টি আসনে জিতেছিল। বিজেপি পেয়েছিল ২১টি আসন, তৃণমূল জিতেছিল ১টিতে। কিন্তু ১০টি আসনে জেতা নির্দল আর কংগ্রেসের ঘর ভাঙিয়ে প্রথমবার রাজ্যে সরকার গড়ে বিজেপি। এবারেও এখানে চাপে রয়েছে বিজেপি। যদিও মণিপুরে প্রার্থী তালিকা ঘোষণা করে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দর যাদব দাবী করেছেন বিজেপি৷ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মণিপুরে আবার ক্ষমতায় ফিরবে। তিনি আরও বলেছেন, যাঁরা দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে জড়িত, দলের হয়ে কাজ করেছেন তাঁদেরকেই টিকিট দেওয়া হয়েছে৷ এছাড়া ক্রীড়াজগত, আমলা এবং শিক্ষাবিদরাও অনেকে টিকিট পেয়েছেন৷কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেছেন, 'শান্তি এবং উন্নয়নের পথে মণিপুরে বিজেপি সরকার চালিয়েছে৷ তাই আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের ৬০টি আসনে লড়বে দল৷' প্রসঙ্গত মণিপুরেও বিধানসভা নির্বাচন৷ দু'দফায় ভোট হবে রাজ্যে৷ আগামী ২৭ ফেব্রুয়ারি এবং ৩ মার্চ মণিপুরে ভোট৷ ফল ঘোষণা ১০ মার্চ৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+