Assembly Elections 2023: দিন ঘোষণা হতেই মধ্যপ্রদেশ,রাজস্থান এবং ছত্তিসগড়ের প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির

Assembly Elections 2023: পাঁচ রাজ্যের ভোট ঘোষণার দিনেই মধ্যপ্রদেশে চতুর্থ প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি! আর এই তালিকায় নাম রয়েছে বর্তমান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের। প্রতি বারের মত এবারও তিনি বুধনি বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়তে চলেছেন। এদিন মোট ৯৭ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি।

তালিকায় থাকা উল্লেখযোগ্য নামগুলি হল নরত্তোম মিশ্র, গোবিন্দ সিং রাজপুত, গোপাল ভাগর্ব, রাজেন্দ্র শুক্লা এবং ওমপ্রকাশ সাখলেচা। অন্যদিকে রাজস্থানেও (Assembly Elections 2023) এদিন প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। কংগ্রেসের দখলে থাকা এই রাজ্যে এটাই প্রথম বিজেপির প্রার্থী তালিকা।

Assembly Elections 2023:

মোট ৪১ জন প্রার্থীর নাম রয়েছে সেই তালিকায়। যার মধ্যে সাতজন বর্তমানে সাংসদ পদে রয়েছেন। প্রথম প্রার্থী তালিকায় প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোরের (Rajyavardhan Rathore) নাম রয়েছে। ঝটওয়ারা কেন্দ্র থেকে লড়ছেন তিনি।

এছাড়াও সাংসদের তালিকায় রয়েছেন দিয়া কুমারী, বাবা বালক নাথ, নরেন্দ্র কুমার, ডক্টর কিরোধী লাল মিনা, ভাগীরথ চৌধুরি এবং দেব পাঠেলের নাম রয়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে বিজেপির প্রথম (Assembly Elections 2023) তালিকায় নাম নেই রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া। তবে দিয়া কুমারী রাজস্থানের রাজপরিবারের মেয়ে।

পাশাপাশি নিরঘন্ট প্রকাশের পর ছত্তিসগড়েও এদিন বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করেছে। তবে এটি দ্বিতীয় প্রার্থী তালিকা। ৬৪ জনের সেই তালিকায় নাম রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং। যে সমস্ত সাংসদরা এই রাজ্যে টিকিট পেয়েছেন তাঁরা হলেন রেনুকা সিং, গোমতী সাই এবং অরুণ সাও। রমণ সিং লড়ছেন রাজনন্দ গাও থেকে। বাকি কে কোন আসন থেকে লড়ছেন? রইল গোটা তালিকা-

উল্লেখ্য, আজ সোমবারই দেশের পাঁচ রাজ্যের বিধানসভা ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ভোট হবে রাজস্থান, ছত্তিসগড়, তেলেঙ্গানা, মিজোরাম এবং মধ্যপ্রদেশে। আগামী ৭ নভেম্বর থেকে কয়েক দফায় ভোট হবে। ফলাফল তিন ডিসেম্বর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+