BJP Fourth Candidates List: চতুর্থ প্রার্থী তালিকা দিল বিজেপি! কোন জটে ঝুলে বাংলার ২৩ আসনে নাম
BJP Fourth Candidates List: চতুর্থ প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। ভোট ঘোষণার (Lok Sabha Election 2024) আগেই দেশের একাধিক আসনে প্রার্থী ঘোষণা করে চমক দেন মোদী-শাহ। ইতিমধ্যে যদিও ভোট ঘোষণা হয়ে গিয়েছে। সাত দফায় দেশজুড়ে ভোট হতে চলেছে দেশে। এরপর আরও দু'দফায়ত প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে।
দীর্ঘ আলোচনা শেষে আজ শুক্রবার চতুর্থ তালিকা (BJP Fourth Candidates List) প্রকাশ করল বিজেপি। তাৎপর্যপূর্ণ ভাবে এই তালিকাতেও বাংলার কোনও আসনের নাম নেই। বিজেপির চতুর্থ তালিকায় পুদুচেরি এবং তামিলনাড়ুর একাধিক লোকসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

পুদুচেরির একটি এবং তামিলনাড়ুর ১৪ টি লোকসভা আসনে (Lok Sabha Election 2024) প্রার্থীদের নাম রয়েছে। রয়েছেন দু'জন মহিলার নামও। যদিও এই তালিকাতেও বাংলার ২৩ টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করতে পারেনি বিজেপির শীর্ষ নেতৃত্ব। কিন্তু কেন তা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। রাজ্যের ৪২ আসনে প্রার্থী দেওয়ার মতো ক্ষমতা নেই বলে ইতিমধ্যে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে শাসকদল।
এমনকি কেন্দ্রীয় এজেন্সির ভয় দেখিয়ে তৃণমূল থেকে লোক ভাঙানোর খেলা বিজেপি করছে বলেও অভিযোগ। কিন্তু কেন কোন জটে আটকে বাংলার ২৩ আসনে প্রার্থীদের নাম ঘোষণা?
বলে রাখা প্রয়োজন, এর আগে গত ২ রা মার্চ দেশের ১৯৪ টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে বিজেপি। সেখানে বাংলার ২০ টি আসনে প্রার্থীর নাম জানানো হয়। যদিও পরে আসানসোল কেন্দ্র থেকে প্রার্থী নিজেই নাম তুলে নেন। ফলে ২৩ টি লোকসভা আসনে প্রার্থীদের নাম ঘোষণা করবে মোদী-শাহ।
BJP releases the 4th list of the Lok Sabha Candidates from Puducherry and Tamil Nadu. pic.twitter.com/RGSctUWX7A
— ANI (@ANI) March 22, 2024
আর তাতেই জট! সূত্রে খবর, বেশ কয়েকটি আসনে নাম নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। দলের মধ্যেই রয়েছে মতানৈক্য। এই বিষয়ে দফায় দফায় বৈঠক হয়েছে বলে জানা গিয়েছে। কিন্ত্য তাতেও বিতর্ক কাটেনি। যদিও সামনে সপ্তাহের শুরুতেই আরও একটি তালিকা প্রকাশ করতে পারে বিজেপি।
তার আগে বৈঠকে বসবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। সেই বৈঠকেই সম্ভবত ২৩ টি আসনের নাম চূড়ান্ত করা হতে পারে বলে জানা গিয়েছে। বলে রাখা প্রয়োজন, আগামী ১৯ এপ্রিল দেশে প্রথম দফার নির্বাচন হবে। প্রথম দফাতেই তামিলনাড়ু এবং পুদুচেরি লোকসভা আসনে ভোট রয়েছে। ভোট হবে বাংলার একাধিক আসনেও। যদিও বেশির ভাগ আসনই রয়েছে উত্তরবঙ্গের। সাত দফায় ভোট হবে বাংলায়।












Click it and Unblock the Notifications