রাজস্থানে ৬ বিধায়ককে নির্বাচন প্রার্থী করল না বিজেপি

পার্টির সাধারন সম্পাদক অনন্ত কুমার একথা জানিয়ে বলেন যে দুই প্রাক্তন সাংসদকে বিধানসভা নির্বাচনে দাঁড় করানোর সিদ্ধান্ত নিয়েছে দল | কেন্দ্রীয় কমিটির আলোচনায়ে উপস্থিত ছিলেন বিজেপি অধ্যক্ষ রাজনাথ সিংহ, দলের প্রধানমন্ত্রী প্রার্থী এবং ২০১৪ সালের লোকসভা নির্বাচন প্রচার কমিটির প্রধান নরেন্দ্র মোদী |
অনন্ত কুমার আরও জানান যে ১৭৬ জন প্রার্থীর মধ্যে ৩৫ জন যুবক, ২০ জন মহিলা, ৩০ জন তফশিলি জাতি এবং ২৪ জন তফশিলি উপজাতি সম্প্রদায়ের | "বিজেপি দু'জন তফশিলি উপজাতি প্রার্থী কে সাধারন আসন থেকে দাঁড় করানোর সিদ্ধান্ত নিয়েছে," বলেন কুমার|
বসুন্ধরা রাজে ঝালরাপাতানকেন্দ্র থেকে লড়বেন বলে জানা গিয়েছে |
রাজস্থানের মুখ্যমন্ত্রী প্রার্থী বসুন্ধরা রাজে ঝালরাপাতান এবং বর্তমান বিধানসভার বিরোধী নেতা গুলাব চাঁদ কাটারিয়া উদয়পুর কেন্দ্র থেকে লড়বেন বলে জানা গিয়েছে | বর্ষীয়ান বিজেপি নেতা কিরণ মহেশ্বরী রহসামান্দ কেন্দ্র থেকে দাঁড়াবেন |
অন্যদিকে, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান মঙ্গলবার রাজ্যের শেহর জেলার বুধনি কেন্দ্র থেকে মনোনয়ন পত্র জমা দেন |
মধ্যপ্রদেশে ও রাজস্থানে নির্বাচন অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৫ নভেম্বর এবং ১ ডিসেম্বর |
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications