বিধায়কের 'ঘর ওয়াপসি'! মহারাষ্ট্রে শক্তি বাড়াল বিজেপি

মহারাষ্ট্রে শক্তি বাড়াল বিজেপি। এদিন বিজেপিকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেন বিক্ষুব্ধ বিজেপি বিধায়ক গীতা জৈন।

মহারাষ্ট্রে শক্তি বাড়াল বিজেপি। এদিন বিজেপিকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেন বিক্ষুব্ধ বিজেপি বিধায়ক গীতা জৈন। তিনি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে দেখা করে সমর্থনের সিদ্ধান্তের কথা জানান। দীর্ঘদিনের বিজেপি নেত্রী এবার টিকিট না পাওয়ায় দলত্যাগ করে নির্দল হিসেবে মীরা ভায়ান্দার আসন থেকে বিজেপি প্রার্থী নরেন্দ্র মেহেতার বিরুদ্ধে দাঁড়িয়ে জয়ী হন।

বিধায়কের ঘর ওয়াপসি! মহারাষ্ট্রে শক্তি বাড়াল বিজেপি

এদিন সকালে অবশ্য তিনি বহুজন বিকাশ আঘাধি প্রধান এবং ভাসাই-এর বিধায়ক হীতেন্দ্র ঠাকুরের সঙ্গে দেখা করেন। উত্তর মুম্বইয়ের মীরা রোড-দাহানু এলাকায় যথেষ্টই প্রভাব রয়েছে বহুজন বিকাশ আঘাধির। দুঘন্টা ধরে তাঁদের বৈঠক চলে। সেই সময় গীতা জৈনঃএর পরবর্তী পদক্ষেপ নিয়ে জল্পনা তৈরি হয়। হীতেন্দ ঠাকুরের ছেলে পুলিশ থেকে শিবসেনা নেতা হওয়া প্রদীপ শর্মাকে নালাসোপারা আসন থেকে পরাজিত করেছেন। এই বৈঠকে তিনিও উপস্থিত ছিলেন।

গীতা জৈন বিজেপি নেত্রী। তাছাড়াও তিনি মীরা-ভায়ান্দার টাউনশিনের মেয়রও ছিলেন। কিন্তু টিকিট না পাওয়ায় বিধায়ক নরেন্দ্র মেহতার বিরুদ্ধেই লড়াইয়ে নেমে পড়েন। গীতা জৈন মেহতাকে ১৫,৫৩৫ ভোটে পরাজিত করেছেন। ফল বের হওয়ার পর উল্লেখযোগ্যভাবে বিজয় মিছিলে বিজেপির পতাকা ওড়াতে দেখা গিয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+