নামদার নয়, কামদার প্রার্থী চাই আমেথিতে! ওয়াইনাদে লড়াই নিয়ে রাহুলকে কটাক্ষ বিজেপির
আমেথির পাশাপাশি ওয়াইনাদ থেকে রাহুল গান্ধীর প্রতিদ্বন্দ্বিতা নিয়ে তাদের বক্তব্য জানাল বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী মহেশ শর্মা রাহুল গান্ধীর সিদ্ধান্তকে হাস্যস্পদ বলে বর্ণনা করেছেন।
আমেথির পাশাপাশি ওয়াইনাদ থেকে রাহুল গান্ধীর প্রতিদ্বন্দ্বিতা নিয়ে তাদের বক্তব্য জানাল বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী মহেশ শর্মা রাহুল গান্ধীর সিদ্ধান্তকে হাস্যস্পদ বলে বর্ণনা করেছেন। এই সিদ্ধান্ত আমেথির ভোটারদের সাহায্য করবে স্মৃতি ইরানিকে বেছে নিতে। বলেছেন তিনি।

বিজেপি নেতা তথা মন্ত্তরী মহেশ শর্মা টুইট করে বলেছেন, এটা ভাল। আমেথির মানুষের পক্ষে স্সমৃতি ইরানিকে বেছে নেওয়া আরও সহজ হল। কটাক্ষ করে তিনি বলেছেন, ভোটাররা নামদার প্রার্থী নয়, কামদার প্রার্থীকেই বেছে নেমেন।
গত সপ্তাহ খানেক ধরেই রাহুল গান্ধী দক্ষিণের রাজ্য থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে জল্পনা চলছিল। কর্নাটক, কেরল ও তামিলনাড়ু কংগ্রেসের
তরফে রাহুল গান্ধীকে তাদের রাজ্য থেকে প্রতিদ্বন্দ্বিতার আহ্বান জানানো হয়েছিল। এরপর রবিবার সকালে সব জল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা করা হয়
কংগ্রেস সভাপতি আমেথির সঙ্গে কেরলের ওয়াইনাদ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রাহুল গান্ধী পর পর তিনবার আমেথি থেকে নির্বাচিত হয়েছেন। ২০১৪-তে তিনি প্রায় লাখ খানেক ভোটে স্মৃতি ইরানিকে পরিজিত করেছিলেন। তবে গত পাঁচ বছর ধরে আমেথি নিয়ে লেগে রয়েছে বিজেপি। একাধিক প্রকল্পের ঘোষণাই কোহ কিংবা প্রধানমন্ত্রীর সভা কোনও কিছুই বাদ যায়নি।












Click it and Unblock the Notifications