মিশন শক্তি! মন্ত্রীদের অভিনন্দনের তালিকায় প্রথমেই মোদী

দিনটি ভারতবাসীর কাছে গর্বের বলেছেন অমিত শাহ। আজকের দিনটি ভারতের কাছে ঐতিহাসিক। এমনটাই বললেন বিজেপি নেতা তথা দেশের আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।

দিনটি ভারতবাসীর কাছে গর্বের বলেছেন অমিত শাহ। আজকের দিনটি ভারতের কাছে ঐতিহাসিক। এমনটাই বললেন বিজেপি নেতা তথা দেশের আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। ভারত বিশ্বে মহাকাশ শক্তি হিসেবে নিজেদের শক্তি জাহির করেছে। বলেছেন তিনি। ভারত শুধু সুপার ইকনোমিক পাওয়ার নয়, সুপার সায়েন্স পাওয়ারও বটে। বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ি।

অমিত শাহ

ভারতবাসীর কাছে গর্বের দিন। বলেছেন বিজেপি সভাপতি অমিত শাহ। বিজ্ঞানীদের পাশাপাশি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

রবিশঙ্কর প্রসাদ

দিনটি ভারতের কাছে ঐতিহাসিক। এমনটাই বললেন বিজেপি নেতা তথা দেশের আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। ভারত বিশ্বে মহাকাশ শক্তি হিসেবে নিজেদের শক্তি জাহির করেছে। বলেছেন তিনি। কংগ্রেস দাবি করেছে, তাদের সময়ে কাজ শুরু হয়েছিল। সেই প্রসঙ্গে রবিশঙ্কর বলেছেন, তবে তারা কাজ শেষ করেননি কেন। এই ঘটনায় বিজ্ঞানীদের পাশাপাশি প্রধানমন্ত্রীকেও অভিনন্দন জানিয়েছেন তিনি।

নীতীন গড়কড়ি

মিশন শক্তি সফল হওয়ায় বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন, বিজেপি নেতা তথা অপর মন্ত্রী নীতীন গড়কড়ি। ভারত বিশ্বের নেতা হওয়ার দৌড়ে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।

শিবরাজ সিং চৌহান

মিশন শক্তি সফল হওয়ায় প্রধানমন্ত্রীর পাশাপাশি ডিআরডিও-র বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান।

স্মৃতি ইরানি

মিশন শক্তির সফল রূপায়ণে প্রথমে প্রধানমন্ত্রী, পরে বিজ্ঞানী ও দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+