ভুল করে থাকলে ক্ষমা চাইবে বিজেপি, সংখ্যালঘুদের বললেন রাজনাথ

রাজনাথ সিং
নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি: অতীতে কোনও ভুল করে থাকলে মুসলিমদের কাছে ক্ষমা চেয়ে নেবে বিজেপি। মঙ্গলবার এখানে একটি আলোচনাসভায় এ কথা জানালেন বিজেপি সভাপতি রাজনাথ সিং।

'নরেন্দ্র মোদীজ মিশন ২৭২+ রোল অফ মুসলিমস' শীর্ষক ওই আলোচনাসভায় রাজনাথ সিং স্পষ্ট বলেছেন, "আমরা যদি কোনও ভুল করে থাকি, তা হলে নিশ্চিন্ত থাকুন যে, আমরা নতজানু হয়ে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব। শুধু ২০০২ সালের দাঙ্গা নিয়ে কথা বলা হয়। যারা দেশভাগ মেনে নিয়েছিল, তারাই বেশি সাম্প্রদায়িক, আমরা নই।"

সংখ্যালঘুদের উদ্দেশে তাঁর আরও বার্তা, "একবার সুযোগ দিন। যদি আপনাদের আশা পূরণ করতে না পারি, আর কখনও আমাদের দিকে ঘুরেও তাকাবেন না। মনে রাখবেন, আমরা রাজনীতি করি দেশকে গড়ার জন্য, শুধু ক্ষমতায় আসার জন্য নয়।"

ওয়াকিবহাল মহলের বক্তব্য, নরেন্দ্র মোদী উন্নয়নের স্বপ্ন দেখিয়ে ভোটারদের কাছে পৌঁছতে চাইছেন ঠিকই, কিন্তু কংগ্রেস-বাম শিবির বারবার উসকে দিচ্ছে ২০০২ সালের গুজরাত দাঙ্গার স্মৃতি। তাতে স্বাভাবিকভাবেই প্রভাবিত হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়। এবার বিজেপি তাই পাল্টা রণকৌশল হিসাবে এই পদক্ষেপ নিল। উদ্দেশ্য, কংগ্রেসের একচেটিয়া সংখ্যালঘু ভোটব্যাঙ্কে ভাগ বসানো।

তবে, এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে। তা হল, রাজনাথ সিংয়ের এমন মন্তব্যের পর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) ভূমিকা কী হবে? সংখ্যালঘুদের কাছে ক্ষমা চাওয়াকে তারা কতটা ভালোভাবে নেবে, সেই বিষয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। ভোটের আগে আরএসএসের সঙ্গে দূরত্ব বাড়লে সেটা বিজেপি-র পক্ষে খুব সুখকর হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+