বিজেপি এখন কত কোটি টাকার মালিক! আর্থিক দিকে কংগ্রেসের হাল কীরকম দেখুন একনজরে
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী 'বৃহস্পতির দশা'য় নাকি ধন সম্পত্তি লাভ হয় , আর 'বুধের দশা'র বাড়ে সম্মান, প্রতিপত্তি!
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী 'বৃহস্পতির দশা'য় নাকি ধন সম্পত্তি লাভ হয় , আর 'বুধের দশা'র বাড়ে সম্মান, প্রতিপত্তি! সম্ভবত সেই নিয়মে বুধ -বৃহস্পতি একযোগে তুঙ্গে বিজেপির! কারণ সাম্প্রতিক আর্থিক হিসাব যা বলছে, তাতে বিজেপি এই মুহূর্তে দেশের অন্যতম ধনী রাজনৈতিক দল। বিজেপি শিবিরের সম্পত্তি কতগুণ বাড়ল, আর কংগ্রেস শিবিরের কী হাল, দেখে নেওয়া যাক।

বিজেপির সম্পত্তির বৃদ্ধি হার
২০১৬-১৭ সালের তুলনায় ২০১৭-১৮ সালে বিজেপির সম্পত্তির পরিমাণ ২২.২৭ শতাংশ বেড়েছে। '১৬-১৭ সালে গেরুয়া শিবিরের সম্পত্তির পরিমাণ ছিল ১২১৩.১৩ কোটি টাকা। আর ২০১৭ থেকে ১৮ সালের মধ্যে তা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ১৪৮৩.৩৫ কোটি টাকা। সাম্প্রতিক হিসাব তেমনটাই জনান দিচ্ছে।

কংগ্রেসের পরিস্থিতি কীরকম?
একদিকে যেমন রাজনৈতিক সাফল্য থেকে সম্মানে বিজেপি দাপটে এগিয়ে চলেছে, অন্যদিকে কংগ্রেসের অবস্থাসততটাই 'আশঙ্কাজনক'! কংগ্রেসের তরফে যে হিসাব দেওয়া হয়েছে, তাতে দেখা গিয়েছে আগের থেকে ১৫. ২৬ শতাংশ কম সম্পত্তি রয়েছে কংগ্রেসের। ২০১৭-১৮ সালে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন এই দলের সম্পত্তির আর্থিক মূল্য ৭২৪.৩৫কোটি টাকা। যা ২০১৬-১৭ সালে ছিল ৮৫৪.৭৫ কোটি টাকা।

এরপরবর্তী পর্যায়ে রয়েছে কোন পার্টি র নাম?
ধনী পার্টির বিচারে এগিয়ে বিজেপি। তারপরই রয়েছে কংগ্রেস। এরপর তৃতীয় স্থানে রয়েছে এনসিপি, যার সম্পত্তির পরিমাণ ৯.৫৪ কোটি টাকা। এরপর রয়েছে মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি। পঞ্চমস্থানে রয়েছে সিপিএম ও সিপিআই। আর সাতটি পার্টির তালিকার শেষের দিকে রয়েছে তৃণমূল কংগ্রেসের নাম।












Click it and Unblock the Notifications