২০১৯ লোকসভা ভোটের রোডম্যাপ তৈরি বিজেপির, কোন কমিটির মাথায় কে, একনজরে
২০১৯-এর সেমিফাইনাল যুদ্ধে হারের পর সতর্ক বিজেপি আগেভাগেই লোকসভা নির্বাচনের রোডম্যাপ তৈরি করে ফেলল। ১৭টি কমিটি গড়ে দায়িত্ব বণ্টন করে দিল লোকসভা নির্বাচনের।
২০১৯-এর সেমিফাইনাল যুদ্ধে হারের পর সতর্ক বিজেপি আগেভাগেই লোকসভা নির্বাচনের রোডম্যাপ তৈরি করে ফেলল। ১৭টি কমিটি গড়ে দায়িত্ব বণ্টন করে দিল লোকসভা নির্বাচনের। ফাইনালে জিততে যে বিজেপি মরিয়া তাঁর প্রমাণ মিলল রবিবার। দিল্লিতে প্রধান কার্যালয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের পর দায়িত্ব বণ্টন করলেন সভাপতি অমিত শাহ।

ফাইনালের রোডম্যাপ
সম্প্রতি তিন রাজ্য হাতছাড়া হয়েছে। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনকে ২০-১৯ লোকসভা ভোটের সেমিফাইনাল বলা হচ্ছিল। বিজেপি সেই যুদ্ধে রাহুল ব্রিগেডের কাছে জোর ধাক্কা খেয়েছে। তাই এবার ফাইনালে নামের আগে বিশেষ সতর্কতা অবলম্বন করল নেতৃত্ব। কংগ্রেসকে আর কোনও সুয়োগ দিতে নারাজ মোদী-অমিত শাহরা।

১৭ টি কমিটি গঠন
১৯-এর রোডম্যাপ তৈরি করতে বিজেপি এদিন বৈঠকে বসে। সেই বৈঠকে সর্বসম্মতভাবে ১৭টি কমিটি গঠন করা হয়। সেই কমিটিতে গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হয়েছে মোদী-শাহ বিরোধী লবির নেতাদের। রাজনাথ সিং থেকে শুরু করে অরুণ জেটলি, সুষমা স্বরাজ, নীতীন গড়কড়িদের বিভিন্ন কমিটির মাথায় রাখা হয়েছে।

কে কোন দায়িত্বে
ইস্তেহার কমিটির মাথায় রাখা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে। দলীয় পুস্তিকার দায়িত্ব দেওয়া হয়েছে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে, আর প্রচারের দায়িত্বে অরুণ জেটলি। গণমাধ্যম সামলাবেন আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। নীতীন গড়কড়িকে দায়িত্ব দেওয়া হয়েছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন কমিটির মাথায়।

আঙুল তোলার পর দায়িত্ব
এর আগে তিন রাজ্যে বিজেপির হারের পর কঠোর সমালোচনার মুখে পড়েন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। এই হারের দায় নিতে হবে অমিত শাহকেই- তা নিয়ে দলের অন্দরেই কানাঘুঁষো শুরু হয়ে যায়। প্রাক্তন সভাপতি নীতীন গড়করি প্রশ্ন তোলেন দলের শীর্ষ নেতৃত্বের ভূমিকা নিয়ে। বলেন, জিতলে যখন কৃতিত্ব সভাপতির, তেমনই হারলে দায় তো নিতে হবেই। তারপর ভিন্ন লবির নেতাদের গুরুদায়িত্ব বিশেষ তাৎপর্যপূর্ণ।












Click it and Unblock the Notifications