বিজেপি সভাপতির ঘর ভাঙলেন প্রিয়াঙ্কা, লোকসভার আগে উত্তরপ্রদেশে বাড়ছে কংগ্রেস
উত্তরপ্রদেশে বিজেপির ঘর ভাঙলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। প্রিয়াঙ্কার হাত ধরে কংগ্রেস যোগ দেবেন উত্তরপ্রদেশের বিজেপি সভাপতি মহেন্দ্রনাথ পাণ্ডের ভাইয়ের পুত্রবধূ অম্রুতা পাণ্ডে।
উত্তরপ্রদেশে বিজেপির ঘর ভাঙলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। প্রিয়াঙ্কার হাত ধরে কংগ্রেস যোগ দেবেন উত্তরপ্রদেশের বিজেপি সভাপতি মহেন্দ্রনাথ পাণ্ডের ভাইয়ের পুত্রবধূ অম্রুতা পাণ্ডে। তিনি কংগ্রেসে যোগ দেওয়ার কথা ঘোষণা করে জানান, ভবিষ্যতের রাজনীতি কংগ্রেসকে ঘিরেই আবর্তিত হবে। তাই আমি কংগ্রেসে যোগ দিচ্ছি।

বুধবার উত্তরপ্রদেশের মির্জাপুরে এক অনুষ্ঠানে প্রিয়াঙ্কা গান্ধীর উপস্থিতিতে কংগ্রেসে যোগ দেওয়ার কথা তাঁর। অম্রুতা এদিন সাংবাদিক বৈঠকে জানান, গান্ধী পরিবারকে আমি সম্মান করি। প্রিয়াঙ্কা গান্ধী রাজনীতিতে আসার পরই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম কংগ্রেসে যোগ দেওয়ার।
বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়ার আগে তিনি বলেন, আমার মনে হয় আগামী দিল নরেন্দ্র মোদীর হবে না, হবে রাহুল গান্ধী-প্রিয়াঙ্কা গান্ধীর। কেননা বিজেপি এই পাঁচ বছরে সবাইকে লুঠ করেছে। দেশ লুঠ করেছে। তাই বিজেপি শাসনের অবসান ঘটা স্রেফ সময়ের অপেক্ষা।
তাঁকে প্রশ্ন করা হয়েছিল কংগ্রেস টিকিট দিলে আপনি কি লোকসভা নির্বাচনে প্রার্থী হবেন? বিজেপি সভাপতির পুত্রবধূ অম্রুতা পাণ্ডে বলেন, এটা পার্টির সিদ্ধান্ত। পার্টি যে দায়িত্ব দেবে আমি মাথা পেতে নেব। তবে আমার লক্ষ্য হল, কংগ্রেসে যোগ দিয়ে প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে কাজ করা।












Click it and Unblock the Notifications