ফের উত্তরপূর্বের রাজ্য সফরে অমিত শাহ! পুজো দেবেন মন্দিরে
শনিবার ত্রিপুরা সফরে যাচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আগরতলায় দলের নেতা-কর্মীদের সামনে ভাষণও দেবেন তিনি।
শনিবার ত্রিপুরা সফরে যাচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আগরতলায় দলের নেতা-কর্মীদের সামনে ভাষণও দেবেন তিনি। যেখানে প্রায় ৪২ হাজার পান্না-প্রমুখ হাজির থাকবেন বলে জানা গিয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সঙ্গে উদরপুরের ত্রিপুরেশ্বরী মন্দিরেও যাবেন অমিত শাহ।

বিজেপির সংগঠনে ভোটারদের সঙ্গে প্রথমেই যাঁদের যোগাযোগ হয়, তাঁরা হলেন পান্না প্রমুখ। বিজেপির তরফ থেকে নির্বাচনের সময়ে এই পান্না প্রমুখদের বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়। নির্দিষ্ট তালিকায় এর উল্লেখও করতে হয়।
বিজেপির সংগঠনে একেবারে নিচের দিকের এই কর্মীদের যথেষ্টই গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে দেখা গিয়েছিল রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের নির্বাচনে।

রাজ্য বিজেপির কোরগ্রুপের সঙ্গে বৈঠকের পাশাপাশি ত্রিপুরার ক্যাবিনেট মন্ত্রীদের সঙ্গেও অমিত শাহ কথা বলবেন বলে জানা গিয়েছে। লোকসভা নির্বাচনের আগে অমিত শাহের সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
রবিবার অমিত শাহ যাবেন দাদরা এবং নগর হাভেলিতে। সিলভাসায় দলের অফিসের উদ্বোধন করবেন তিনি। এই সফরে মহারাষ্ট্রের লাতুর এবং নানদেদেও যাবেন তিনি।












Click it and Unblock the Notifications