এনডিএ শরিকদের নৈশ্যভোজে আমন্ত্রণ করলেন অমিত শাহ
দেশের সবকটি বেসরকারি সংবাদমাধ্যমের বুথ ফেরত সমীক্ষায় স্পষ্ট, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। আরো একবার দেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী।
দেশের সবকটি বেসরকারি সংবাদমাধ্যমের বুথ ফেরত সমীক্ষায় স্পষ্ট, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। আরো একবার দেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী। তেমন ইঙ্গিত পেয়েই, সব এনডিএ শরিক দলের নেতাদের মঙ্গলবার নৈশ্যভোজে ডাকলেন বিজেপি সভাপতি অমিত শাহ।

বুথ ফেরত সমীক্ষার ফল অনুযায়ী বিজেপি সত্যিই কেন্দ্রে আরো একবার ক্ষমতায় এলে আগামী পাঁচ বছর এনডিএ-র রূপরেখা কী হবে, তা নিয়ে শরিক দলের নেতাদের সঙ্গে বিজেপি সভাপতি অমিত শাহের আলোচনা হতে পারে বলেই খবর। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ দেশে সত্যিই ফের ক্ষমতায় এলে সরকার কীভাবে চলবে, তার একটি আবছা পথ তৈরি করতে মঙ্গলবারই বৈঠকে বসছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।
যদিও বেসরকারি সংবাদমাধ্যমগুলির বুথ ফেরত সমীক্ষাকে বেঠিক বলেই দাবি করেছেন বিরোধীরা। ২৩ মে লোকসভা ভোটের ফল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে চান তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, টিডিপি নেতা চন্দ্রবাবু নায়ডুরা। পরিস্থিতি পর্যালোচনায় এবং এমতাস্থায় কী করনীয়, তা ঠিক করতে বিজেপি বিরোধী জোটের সদস্যরা বৈঠকে বসতে পারেন বলেই রাজনৈতিক মহলের ধারণা।












Click it and Unblock the Notifications