তিন তালাক নিয়ে আদালতের সিদ্ধান্তকে ঐতিহাসিক আখ্যা বিজেপি সভাপতি অমিত শাহের
তিন তালাক নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে বিজেপির তরফে স্বাগত জানালেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
তিন তালাক নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে বিজেপির তরফে স্বাগত জানালেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। এই রায়কে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন তিনি।

তিন তালাক নিয়ে এদিন সুপ্রিম কোর্টের রায় সামনে এসেছে। এই প্রথাকে অসাংবিধানিক আখ্যা নিয়ে তা আপাতত ছয় মাসের জন্য রদ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। পাশাপাশি কেন্দ্রকে ছয় মাসের মধ্যে আইন আনতে নির্দেশ দিয়েছে।
এই নির্দেশের ফলে মুসলমান মহিলাদের জয় হল বলে অমিত শাহ মন্তব্য করেছেন। মুসলমান মহিলারা এর ফলে সম্মানের সঙ্গে বাঁচার অধিকার পাবেন, এমনটাই মনে করছেন তিনি।
অমিত শাহ বলেন, আমি এই ঐতিহাসিক সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। এটা কারও জেতা-হারার বিষয় নয়। এটা সংবিধান অনুযায়ী মুসলমান মহিলাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। মুসলমান মহিলাদেরও সমানভাবে বাঁচার অধিকার রয়েছে। এদিন সুপ্রিম কোর্ট তিন তালাককে অসাংবিধানিক বলে আখ্যা দিয়ে কোটি কোচি মহিলাকে আত্মসম্মানের সঙ্গে বাঁচার ক্ষেত্রে উদ্বুদ্ধ করল।












Click it and Unblock the Notifications