সুপ্রিম কোর্টে ভুল হলফনামা রাজ্যের! কী ভাবে মোকাবিলা, পুনের সভা থেকে জানালেন অমিত শাহ

তৃণমূলের বিরুদ্ধে অমিত শাহের আক্রমণ এবার ভিন রাজ্যেও। পশ্চিমবঙ্গে ৮০ জনের বেশি বিজেপি কর্মী খুন হয়েছেন। ক্ষমতা থেকে সরিয়ে তাদের জবাব দিতে হবে।

তৃণমূলের বিরুদ্ধে অমিত শাহের আক্রমণ এবার ভিন রাজ্যেও। পশ্চিমবঙ্গে ৮০ জনের বেশি বিজেপি কর্মী খুন হয়েছেন। ক্ষমতা থেকে সরিয়ে তাদের জবাব দিতে হবে। পুনের জনসভা থেকে এমনটাই বললেন বিজেপি সভাপতি অমিত শাহ।

'হামলার জবাব পাল্টা হামলায় নয়'

'হামলার জবাব পাল্টা হামলায় নয়'

পুনের সভায় অমিত শাহ বলেন, বাংলায় তাদের কর্মীদের ওপর হামলা করা হচ্ছে। ৮০-র বেশি কর্মীকে হত্যা করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের গুণ্ডারা এই ঘটনার পিছনে জড়িত বলে অভিযোগ করেছেন তিনি। বাংলায় এই হামলাকে সারা দেশে কর্মীদের ওপর হামলা বলেই মনে করেন তিনি। তবে হামলার জবাব পাল্টা হামলায় দেওয়া সম্ভব নয়। মন্তব্য করেছেন অমিত শাহ। সারা দেশের কর্মীদের কাছে, তাঁর আহ্বান ক্ষমতা থেকে সরিয়ে তৃণমূলকে জবাব দিতে হবে।

সুপ্রিম কোর্টে 'ভুল' হলফনামা

সুপ্রিম কোর্টে 'ভুল' হলফনামা

অমিত শাহের অভিযোগ, মমতা দিদি, রাজ্যে তাদের যাত্রা বের করতে দেননি। সুপ্রিম কোর্টে হলফনামা দায়ের করা হয়েছে। বলা হয়েছে, যদি বিজেপি যাত্রা বের করে, তাহলে রাজ্যে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন দেখা দেবে। অমিত শাহের দাবি, সুপ্রিম কোর্টে সঠিক হলফনামা জমা দেয়নি তৃণমূল সরকার।

হেলিকপ্টার নামার অনুমতি নিয়ে প্রশ্ন

হেলিকপ্টার নামার অনুমতি নিয়ে প্রশ্ন

দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর হেলিকপ্টার নামার অনুমতি পাওয়া যায় না রাত একটা পর্যন্ত। এমনটাও অভিযোগ করেছেন অমিত শাহ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যাচ্ছেন, তাঁর হেলিকপ্টার নামার অনুমতি দেওয়া হচ্ছে না। আর মোদী গেলে সভার মাঠ দেওয়া হচ্ছে ছোট। শিবরাজ সিং চৌহানের সভার অনুমতি দেওয়া হয়নি। তাঁর হেলিকপ্টার না নামার সিদ্ধান্ত নিয়েছিল মমতার সরকার। এমনটাও অভিযোগ করেছেন অমিত শাহ। তিনি সেখানে নামবেনই, তা বুঝতে পেরে একঘন্টা আগে অনুমতি দেওয়া হয়
বলে জানিয়েছেন তিনি। এইভাবে বিজেপিকে হারানো যাবে না। এবার রাজ্যের জনতা বিজেপিকেই জেতাবে বলে মনে করছেন অমিত শাহ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+